• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে

Reporter Name / ৯২ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

208

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। তিনি বলেছেন, শেখ হাসিনার ফাঁসি ঢাকা কারাগারে নয়, বরং জনসমক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে কার্যকর করতে হবে। দেশের মানুষ সেই প্রস্ততি নিয়ে রাখছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় জোটের বিভাগীয় মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণহত্যার বিচার, সংবিধান সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে কর্নেল অলি বলেন, আপনাকে শুধু বিএনপির প্রধানমন্ত্রী হলে চলবে না, আপনাকে হতে হবে সারা দেশের মানুষের প্রধানমন্ত্রী। চাটুকারদের কথা না শুনে নিজের বিবেক দিয়ে রাষ্ট্র সংস্কার করুন। তিনি আরও যোগ করেন, একই ব্যক্তির হাতে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদ থাকা উচিত নয়—এ ব্যবস্থা পরিবর্তনের জন্য তিনি জোর দাবি জানান।

সমাবেশে জামায়াতে ইসলামীর সাংগঠনিক শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করে এলডিপি সভাপতি বলেন, ১৯৭৫ সালের পর থেকে আমি জামায়াতের রাজনীতি পর্যবেক্ষণ করছি। তাদের মধ্যে যে শৃঙ্খলা ও ঐক্য রয়েছে, তা অনন্য।

দেশের বর্তমান রাজনৈতিক সমীকরণ নিয়ে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, যদি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম এবং শাইখুল হাদিস মামুনুল হক—এই তিন নেতা এক হন, তবে এক সপ্তাহের মধ্যে বর্তমান সরকারের পতন অনিবার্য হয়ে পড়বে। তারা একজোট হয়ে ঢাকার প্রবেশপথগুলো বন্ধ করে দিলে সরকারের পালানোর কোনো পথ থাকবে না।

বর্তমান প্রশাসনের সমালোচনা করে অলি আহমদ বলেন, দেশে এখনো দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হয়নি, বরং নিত্যপণ্যের দাম আকাশচুম্বী এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে ‘এক দফা’ আন্দোলন শুরু হতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। এছাড়া নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সুবহানী ও জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

সিলেটের এই মহাসমাবেশের মধ্য দিয়েই ১১ দলীয় জোটের দেশব্যাপী ঘোষিত বিভাগীয় কর্মসূচির সমাপ্তি ঘটল।


আপনার মতামত লিখুন :

One response to “শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd