• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এবার শাহপরাণ রহ. মাজারে ডিসি সারোয়ার, দিলেন যে নির্দেশনা সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচবারের এমপি হারুন অর রশিদ আর নেই পুরোনো বি-৩ ধরনেই দেশে ভয়াবহতা ছড়িয়েছে হাম সিলেটে নিষিদ্ধ আ. লীগের ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা মুহাররম মাসের আমলগুলো জেনে নেই সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে শাবিতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে সতর্কতা জারি কানাইঘাটে সুরমা নদী থেকে চলছে অবৈধ বালু উত্তোলন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ শিশু নন্দিনী হত্যা: দায় স্বীকার করেছে বিধান, পৃথক তদন্ত কমিটি উপবৃত্তি সচল রাখতে শিক্ষার্থীদের যে নির্দেশ দিলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট চুক্তির পরও লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৪ সিলেটে হাম ও নিউমোনিয়ায় তিন শিশুর মৃত্যু হলান্ডের জোড়া গোলে বিশ্বকাপে নরওয়ের দাপুটে শুরু মহররমের প্রথম দিন আজ, শুরু হিজরি নববর্ষ দেড় মাসের মধ্যে আবার সিলেটে প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন পানের পিক’ ফেলা নিয়ে বিরোধ, কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

17

প্রতারণার মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আদালত এ আদেশ দেয়।

এর আগে বুধবার (১৭ জুন) ব্যাংক জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে হাজির না হওয়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, তার স্ত্রী, সন্তান ও সাক্ষীসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা একটি বিশ্বাসভঙ্গের মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। চলতি বছরের ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই সমন জারি করে, যা পরে ১৪ মে (বৃহস্পতিবার) মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ নিশ্চিতের মাধ্যমে প্রকাশ্যে আসে।

আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তদের আইনি জবাব দাখিলের সুযোগ দিতে আদালত সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য ১৭ জুন দিন ধার্য করেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আহমেদ জোবায়ের ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অন্য ব্যক্তিরা হলেন—তার স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু। এছাড়া মামলার দুই সাক্ষী শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরীর বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd