• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

সাকিবকে জাতীয় দলে ফেরাতে ‘বিশেষ উদ্যোগ’ বিসিবির

Reporter Name / ১৯১ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

244

বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরাতে আরও এক ধাপ এগোল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগার সাবেক অধিনায়কের নামে থাকা আইনি মামলার সংশ্লিষ্ট নথি সরকারের কাছে জমা দিয়েছে বিসিবি। এতে সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে প্রত্যাবর্তনের পথ আরও সুগম হয়েছে বলে দাবি করেছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

দীর্ঘদিন পর বাংলাদেশ দলের জার্সিতে সাকিব আল হাসানকে আবার দেখা যেতে পারে এমন আশাই এখন জোরালো। সরকার, বোর্ড এবং স্বয়ং সাকিব তিন পক্ষই প্রস্তুত। তবে আলোচনার কেন্দ্রে ছিল ২০২৪ সালের ৫ আগস্টের পর সাকিবের নামে হওয়া মামলাগুলোর ভবিষ্যৎ। সেই জট খুলতেই সরকার থেকে ইতোমধ্যে সবুজ সংকেত মিলেছে।নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নির্বাচনের আগ থেকেই জানিয়েছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যেন কোনো ক্রীড়াবিদ ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে তিনি সোচ্চার থাকবেন। প্রতিমন্ত্রী হওয়ার পরও তিনি বলেছেন, সাকিব আল হাসান কিংবা মাশরাফি মুর্তজার মতো ক্রিকেটারদের দেশে ও মাঠে ফেরাতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

বিসিবির এই উদ্যোগকে ইতিবাচকভাবেই নিয়েছে নবনির্বাচিত সরকার। বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন আগেই জানিয়েছিলেন, সাকিবের নামে থাকা মামলাগুলোর নিষ্পত্তির বিষয়টি সরকার দেখবে। একই সঙ্গে তার নিরাপত্তাও নিশ্চিত করা হবে। জাতীয় দলের প্রয়োজনে সাকিবকে ফেরাতে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চাহিদার কথাও জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় এবার মামলার নথি জমা দেওয়া হলো।

আগামী মাসেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। এই সিরিজ দিয়েই দীর্ঘ বিরতির পর মাঠে ফিরতে পারেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক এমনটাই আশা ক্রিকেটাঙ্গনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd