• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

সারাদেশে বিরোধীদলীয় সমর্থকদের ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলায় শিবিরের প্রতিবাদ

Reporter Name / ২৬৪ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

344

 

নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপি নেতা-কর্মীদের দ্বারা দেশের বিভিন্ন স্থানে বিরোধীদলীয় সমর্থক, তাদের ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ১৩ ফেব্রুয়ারি এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কারচুপি ও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যামে প্রশ্নবিদ্ধভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে একটি অস্থিতিশীল ও ভীতিকর পরিবেশ তৈরি করেছে বিএনপির নেতাকর্মীরা। ঝিনাইদহ, কুষ্টিয়া, বাগেরহাট, রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, ফেনী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জনপদে ছাত্রশিবিরের নেতাকর্মীসহ ভিন্নমতাবলম্বীদের ওপর নৃশংস হামলা চালানো হচ্ছে। সহিংসতায় এখন পর্যন্ত প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপির ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ঘরবাড়ি ও দোকানপাটে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হুমকি-ধমকি অব্যাহত রেখেছে। কোথাও কোথায় মাইকে ঘোষণা দিয়ে হামলা, লুটপাট চালানো হচ্ছে। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ভিন্নমতের সাধারণ শিক্ষার্থীদের ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হচ্ছে, যা একটি গণতান্ত্রিক সমাজে কোনোভাবেই কাম্য নয়।”

নেতৃবৃন্দ আরও বলেন, “আমরা আশা করি নবনির্বাচিত প্রতিনিধি এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ দায়িত্বশীলতার পরিচয় দেবেন। নিজ নিজ নির্বাচনী এলাকায় অবিলম্বে সংঘাতের রাজনীতি বন্ধ করে সকল নাগরিকের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের নৈতিক ও আবশ্যিক দায়িত্ব। অত্যন্ত দুঃখজনক যে, অনেক স্থানে প্রকাশ্য দিবালোকে হামলা চললেও প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। সাধারণ নাগরিকদের ওপর এমন সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

হুঁশিয়ারি উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেন, “যদি অবিলম্বে এই তাণ্ডব বন্ধ করা না হয়, তবে ছাত্রশিবির ছাত্রজনতাকে সাথে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। জুলাই বিপ্লব-পরবর্তী বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের পরে এ ধরনের সন্ত্রাসবাদ, মাফিয়াতন্ত্র বা দখলদারিত্ব কোনোভাবেই কাম্য নয়।

নেতৃবৃন্দ অনতিবিলম্বে সকল প্রকার সহিংসতা বন্ধ করে দোষীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিএনপিকে দলীয়ভাবে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের উদাত্ত আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd