• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ: আন্তর্জাতিক সূচি নির্ধারণে ফিফার সঙ্গে কথা বলবে বাফুফে সিলেটে একদিনে সড়কে ঝরল আরও ৩ প্রাণ হাইকোর্টের রায়ে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল খলনায়ক ডনকে ‘ধুরন্ধর’ উল্লেখ করে রিমান্ড চেয়েছে সিআইডি বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ‘ছাত্রশিবির ছেড়ে যুবশিবির করায় জামায়াত আমার ওপর হামলা চালায়’ বিড়ালের আঁচড়ের পর ‘মিউ মিউ’ করছে শিশু, যা বললেন চিকিৎসক শাল্লায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা প্রদান আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

সিগারেট এনে না দেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত, দোকান বন্ধ রেখে বিক্ষোভ

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

13

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া বাজারে ব্যবসায়ী সমীর চক্রবর্তী ও তার দুই ছেলেকে কুপিয়ে আহত করার প্রতিবাদে এক ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাজাপুর-কাঠালিয়া সড়কে এ কর্মসূচি পালন করেন কচুয়া বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী। এ সময় হামলাকারী রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে কচুয়া বাজার সমিতির সভাপতি মো. মোস্তফা হেলাল কিরন, সাধারণ সম্পাদক মো. রিপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা তপন কুমার হালদার, ব্যবসায়ী মনিরুল ইসলাম, জাকির হোসেন, সুমন চন্দ্র দাস, রীনা রানী ও সেফালী রানীসহ স্থানীয়রা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলার ঘটনায় জড়িত রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২১ আগস্ট) দুপুরে অন্য দোকান থেকে সিগারেট এনে না দেওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হন ফারুক ফকিরের ছেলে রাজা ফকির (৩০)। একপর্যায়ে তিনি ব্যবসায়ী সমীর চক্রবর্তী ও তার দুই ছেলেকে কুপিয়ে আহত করেন।

কচুয়া বাজার সমিতির সভাপতি মো. মোস্তফা হেলাল কিরন বলেন, ‘সমীর চক্রবর্তী ও তার দুই ছেলেকে কুপিয়ে আহত করার ঘটনায় আমরা ব্যবসায়ীরা আতঙ্কিত। এ ঘটনার প্রতিবাদে বাজারের সব দোকানপাট এক ঘণ্টা বন্ধ রেখে আমরা বিক্ষোভ ও মানববন্ধন করেছি। আমরা চাই, হামলায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক এবং কচুয়া বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।’

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের রায়হান বলেন, হামলার ঘটনার পরপরই রাজা ফকিরকে আটক করে পুলিশ। পরে আহত ব্যবসায়ী সমীর চক্রবর্তীর স্ত্রী রীনা রানী বাদী হয়ে ওই দিন বিকেলে রাজা ফকিরসহ দুজনকে আসামি করে কাঠালিয়া থানায় মামলা করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়ায় চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd