• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে মেয়েরা

Reporter Name / ৬৩ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

161

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৬-এর জেলাভিত্তিক ফলাফল প্রকাশ করেছে বোর্ড কর্তৃপক্ষ। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এবারের পরীক্ষায় সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৩৩ শতাংশ। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার বোর্ডের অধীন এই চার জেলা থেকে মোট ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, যাদের মধ্যে কৃতকার্য হয়েছেন ৫১ হাজার ৯৫৭ জন। যেখানে পরীক্ষার্থীদের প্রায় ৪২ শতাংশ কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেননি।

সোমবার (১০ আগস্ট) সকালে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন এ ফল ঘোষণা করেন।

পরিসংখ্যানে বিভাগের চার জেলার প্রতিটিতেই ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি। সামগ্রিকভাবে ছেলেদের পাসের হার যেখানে ৫৬.১২ শতাংশ, সেখানে মেয়েদের পাসের হার ৫৯.৭৮ শতাংশ অর্থাৎ ব্যবধান প্রায় সাড়ে তিন শতাংশ পয়েন্টের। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও একই চিত্র। মোট তিন হাজার ৮৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যার মধ্যে এক হাজার ৭৪৫ জন ছেলে এবং দুই হাজার ৯১ জন মেয়ে।

জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার সিলেট জেলায়, ৬২.৮৮ শতাংশ। এই জেলা থেকে মোট ৩৫ হাজার ২৪০ জন পরীক্ষায় অংশ নেন, যাদের মধ্যে পাস করেছেন ২২ হাজার ১৬০ জন। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাতেও সিলেট জেলা শীর্ষে- দুই হাজার ২৩ জন, যা বোর্ডের মোট জিপিএ-৫ প্রাপ্তদের অর্ধেকেরও বেশি।

 

মৌলভীবাজারে ১৯ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১১ হাজার ১০৩ জন, পাসের হার ৫৫.৯২ শতাংশ। এই জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৭২৫ জন শিক্ষার্থী।

সুনামগঞ্জে ১৮ হাজার ২৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন নয় হাজার ৯৯৯ জন, পাসের হার ৫৪.৬৭ শতাংশ। এই জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৪১৩ জন শিক্ষার্থী।

 

সবচেয়ে কম পাসের হার হবিগঞ্জে, ৫৫.৪০ শতাংশ। এই জেলায় মোট ১৫ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন আট হাজার ৬৯৫ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৬৭৫ জন, যা চার জেলার মধ্যে সর্বনিম্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd