• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ এনসিপি কার্যালয়ে জামায়াত আমির দুই দিনে কলকাতার ২ শতাধিক হোটেল বন্ধ, ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন নিষিদ্ধ তবু সিলেটের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-হুইলার, বাড়ছে দুর্ঘটনা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড

সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

50

 

ঐক্য প্রতিষ্ঠায় ত্যাগ ও
উদারতার বিকল্প নেই
—মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানুষ সৃষ্টির সেরা জীব। আদম সন্তান হিসেবে এবং মুমিন-মুসলিম হিসেবে আমরা শ্রেষ্ঠ জাতি ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী। মুমিনগণ পরস্পর ভাই ভাই। ভ্রাতৃত্ব, ঐক্য ও সংহতি ইসলামের সৌন্দর্যের অনন্য দিক। ঐক্যের মূল ভিত্তি হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ তথা তাওহীদ। বিবাদ-বিসংবাদ ও অনৈক্যের বিষয়ে আল্লাহ তায়ালা ও রাসুলুল্লাহ (সা.) সতর্ক করেছেন। ইসলামের দৃষ্টিতে পরস্পরের কলহ-বিবাদে লিপ্ত হওয়া নিষিদ্ধ। ঐক্য প্রতিষ্ঠায় প্রয়োজন ত্যাগের মানসিকতা ও উদারতা। যুগে যুগে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ছিল, কিন্তু অনৈক্য কখনোই গ্রহণযোগ্য ছিল না।

তিনি সোমবার (২৪ আগস্ট) দুপুরে কেন্দ্র ঘোষিত গণসংযোগ দশকের অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের উদ্যোগে জালালাবাদ থানাধিন একাধিক মাদরাসার শিক্ষক, উলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও খতীবদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উলামা বিভাগ জালালাবাদ থানার সভাপতি মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহর পরিচালনায় এবং সেক্রেটারি মাওলানা শওকত আলীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত গণসংযোগ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী ও উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।

মতবিনিময় সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন আলেমেদ্বীন মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা ওসমান গণি, মাওলানা আবুল খায়ের ও মাওলানা ফয়জুল ইসলাম প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী বলেন, নবী-রাসুলদের উত্তরাধিকারী হিসেবে উলামায়ে কেরামের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা ও কাজের মাধ্যমে এর প্রমাণ দিতে হবে। দ্বীন প্রতিষ্ঠার কাজে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা জাতির সামনে তুলে ধরতে হবে।

মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, মতপার্থক্যের মধ্যেও ঐক্য প্রতিষ্ঠা সময়ের একান্ত প্রত্যাশা। বিভেদের দেয়াল ভেঙে দিয়ে ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখলে বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ। মানুষকে সত্য ও সুন্দরের দিকে আহ্বান জানাতে হবে। সঠিক পথে এগিয়ে যেতে উলামায়ে কেরামকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd