• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ এনসিপি কার্যালয়ে জামায়াত আমির দুই দিনে কলকাতার ২ শতাধিক হোটেল বন্ধ, ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন নিষিদ্ধ তবু সিলেটের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-হুইলার, বাড়ছে দুর্ঘটনা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ

সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সিলেটে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ

Reporter Name / ৩৩৭ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

190

১১/০৯/২০২৫ খ্রিঃ বিকাল ১৬.৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর কনফারেন্স রুমে সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত সম্মানিত পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়ের সাথে সিলেটে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবনিযুক্ত পুলিশ কমিশনার মহোদয় বক্তব্যে বলেন, “সিলেটে মানুষ অতিথিপরায়ণ, বন্ধুসুলভ ও স্পষ্টভাষী যা আমি খুবই পছন্দ করি। আমাদের লক্ষ্য, পুলিশকে জনগণের পুলিশে পরিণত করা। আমার স্বপ্ন, সিলেটকে দেশের সবচেয়ে নিরাপদ ও আধুনিক স্মার্ট নগরীতে রূপান্তর করা। এই পথে অনেক চ্যালেঞ্জ থাকবে। তাই সবার সহযোগিতা দরকার। আপনারা, নগরের নাগরিকরা পাশে থাকলে, আমরা একসাথে এগিয়ে যেতে পারবো। ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, সহিংসতা, কিশোর গ্যাং ও মাদক চোরাচালানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কোনো অপরাধকে ছাড় দেওয়া হবে না। সিলেট—এই পূণ্যভূমিকে কখনও সন্ত্রাস ও অপরাধের অবয়ারণ্যে পরিণত হতে দেওয়া হবে না। আমরা চাই, সবাই মিলে একটি নিরাপদ, আধুনিক ও বসবাসযোগ্য স্মার্ট সিলেট গড়ে তুলতে। আমাদের প্রচেষ্টা থাকবে ঘটনার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। এটিই প্রকৃত পুলিশিং। এই প্রোঅ্যাকটিভ পুলিশিং এবং জনতার পুলিশের যাত্রা আমরা সিলেট থেকেই শুরু করতে চাই। সেই যাত্রায় আমরা সকলের সহযোগিতা কামনা করি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয় পুলিশি সেবার আধুনিকায়নে পাইলট প্রজেক্ট হিসেবে GenieA app উন্মোচন করেন, যার মাধ্যমে এক ট্যাপে মিলবে জরুরি পুলিশি সহায়তা। অ্যাপটির লক্ষ্য নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়া, যেখানে সবাই নিরাপদে চলবে, সন্তানরা হাসিমুখে স্কুলে যাবে এবং নারী-পুরুষ সবাই নিরাপদ থাকবে। GenieA app হবে নাগরিক ও পুলিশের আস্থার সেতুবন্ধন। এতে থাকবে: এক ক্লিকে সহায়তা, সহজ রিপোর্টিং, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা, নারী-শিশুদের হেল্প ডেস্ক, লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিং। ভবিষ্যতে এতে থাকবে শিশু অপহরণ ও ঘরোয়া সহিংসতা প্রতিরোধ, ড্রোন নজরদারি, আইনি সহায়তা ও ব্লকচেইন ভিত্তিক প্রমাণ সুরক্ষা।

এ সময় পুলিশ কমিশনার মহোদয় ফ্লোর উন্মুক্ত করে দিলে প্রত্যেকে নিজ নিজ পরিচয় উপস্থাপন করেন। উপস্থিত সাংবাদিকবৃন্দ সিলেট মহানগর এলাকার বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়ে কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে সমস্যাগুলোর কার্যকর সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পুলিশ কমিশনার মহোদয় উত্থাপিত সকল সমস্যা সমাধানের লক্ষ্যে সকালের সহযোগিতা কামনা করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-দক্ষিণ) জনাব শাহরিয়ার আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি ও ডিসি-উত্তর) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আফজাল হোসেনসহ সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, ইমজা, অনলাইন প্রেসক্লাব ও বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd