• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে হাসপাতাল থেকে সপরিবারে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার: ৭ জন কারাগারে, কিশোরী সেফহোমে সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস দাউদিয়া মাদরাসার ২২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বি/রু/দ্ধে হু*শি*য়া*রি গণভোটের রায় মানতে হবে, বিএনপিকে ধানাই-পানাই করতে দেব না: শফিকুর রহমান ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন সিলেটে এক কোটি ৩৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ এমপির উপস্থিতিতেই বিএনপিতে যোগদান: লীগের সাইফুলের দাবি ‘আনুষ্ঠানিক’, শকুর অস্বীকার ‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক

সিলেটে এক কোটি ৩৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

Reporter Name / ৩৪ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

44

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট-৪৮ বিজিবি এবং জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা শুক্র ও শনিবার এই অভিযানগুলো পরিচালনা করেন।

 

শনিবার (৩১ অক্টোবর) বিজিবির পাঠানো প্রেসনোটে জানানো হয়-সিলেট-৪৮ বিজিবির আওতাধীন বাংলাবাজার, উৎমা, বিছনাকান্দি, লাফার্জ, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও তামাবিল এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ২৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এ সময় ভারতীয় মদ, কসমেটিকস, মাল্টা, কম্বল, মহিষ, চকলেট, গরু, জুস, বিস্কুট, বিড়ি, সুপারি, বাসমতি চাল, সনপাপড়ি ও জিরা জব্দ করা হয়। এ ছাড়াও বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ, রসুন, সোয়েটার এবং পাথর বহনকারী বাংলাদেশি ঠেলাগাড়ি আটক করা হয়।

এদিকে ১৯ বিজিবির অধীনস্থ সুরাইঘাট ও ডোনা বিওপির টহলদল কানাইঘাট উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ১৫ লাখ ৯৪ হাজার ৮০০ টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে।

 

অপরদিকে শনিবার ভোর সাড়ে ৫টায় সুরাইঘাট বিওপির অভিযানে সিংগারখাল এলাকায় অভিযান চালিয়ে ১৫৫ পিস ভারতীয় শাড়ি, ৩,৩৬০ প্যাকেট পাতার বিড়ি এবং ৬৪ পিস নিভিয়া লোশন জব্দ করা হয় (সিজারমূল্য ১১ লাখ ৩ হাজার ৮০০ টাকা)। এছাড়া ৩০ অক্টোবর সোনাতনপুঞ্জি এলাকায় অভিযান চালিয়ে ৩৬০ কেজি ভারতীয় জিরা ও ৭০ কেজি চা পাতা জব্দ করা হয় (সিজারমূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd