• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ: আন্তর্জাতিক সূচি নির্ধারণে ফিফার সঙ্গে কথা বলবে বাফুফে সিলেটে একদিনে সড়কে ঝরল আরও ৩ প্রাণ হাইকোর্টের রায়ে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল খলনায়ক ডনকে ‘ধুরন্ধর’ উল্লেখ করে রিমান্ড চেয়েছে সিআইডি বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ‘ছাত্রশিবির ছেড়ে যুবশিবির করায় জামায়াত আমার ওপর হামলা চালায়’ বিড়ালের আঁচড়ের পর ‘মিউ মিউ’ করছে শিশু, যা বললেন চিকিৎসক শাল্লায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা প্রদান আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

সিলেটে বিজিবির সাঁড়াশি অভিযান ২ কোটি ২৫ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

22

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য, গবাদিপশু এবং অবৈধ কাজে ব্যবহৃত নৌকা জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। গত ২৪ ঘণ্টার অভিযানে জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা বলে বিজিবি নিশ্চিত করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (২২ আগস্ট) থেকে রোববার (২৩ আগস্ট) পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়ন সদর দপ্তরের পাশাপাশি বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল ও প্রতাপপুর বিওপির পৃথক আভিযানিক দল এই অভিযানে অংশ নেয়।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, উন্নতমানের শাড়ি, জিরা, চা-পাতা, মোবাইল ডিসপ্লে, মার্বেল পাথর, কম্বল, চকলেট, চিনি, সুপারি এবং বিভিন্ন ধরনের ফল জব্দ করা হয়। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা গরু ও মাছের পাশাপাশি বিপুল পরিমাণ ইয়াবা এবং বাংলাদেশি মৃগেল মাছ জব্দ করা হয়েছে। একইসাথে নদীপথে অবৈধভাবে বালু ও পাথর বহনের দায়ে বেশ কিছু বাংলাদেশি বারকি নৌকাও আটক করে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানায়, উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক সিজার মূল্য ২ কোটি ২৫ লাখ ২ হাজার ৪৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবেই এই বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান বিরোধী এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd