• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে

সিলেটে মায়ের লা*শে*র পাশে কাঁদছিলো ২ শিশু : দরজা ভেঙে উ দ্ধা র

Reporter Name / ৫১৪ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

288

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম গ্রাম থেকে হোসনেয়ারা বেগম (৩০) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সৌদি আরব প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী। নিহত হোসনেয়ারার চার বছরের মেয়ে প্রীতি ও তিন বছরের ছেলে লাবিব রয়েছে।

আজ রোববার (৩১ আগস্ট) দুপুরে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে দুই শিশুর কান্নাকাটি শুনে বাড়ির লোকজন দরজা খুলতে চেষ্টা করেন। কিন্তু দরজা বন্ধ থাকায় তারা তা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় হোসনেয়ারার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।

স্থানীয়রা জানান, হোসনেয়ারা ও তার পরিবারের মধ্যে কোনো কলহ ছিল না। স্বামী প্রবাসে থাকায় তিনি সন্তানদের নিয়েই আলাদা থাকতেন।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শাহাব উদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের গলায় রশি পেঁচানো ছিল। ভিকটিমের মোবাইল উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd