• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘ছাত্রশিবির ছেড়ে যুবশিবির করায় জামায়াত আমার ওপর হামলা চালায়’ বিড়ালের আঁচড়ের পর ‘মিউ মিউ’ করছে শিশু, যা বললেন চিকিৎসক শাল্লায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা প্রদান আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: ডা. শফিকুর রহমান সুনামগঞ্জে হাউজবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার সিলেটে চিরুনি অভিযান, ৫ ঘণ্টায় পুলিশের জালে ৬০ মৃ ত্যু ফাঁ দ সিলেটের ওসমানীনগর, ১৫ দিনে নি হ ত-১৪ সিলেটে বিজিবির সাঁড়াশি অভিযান ২ কোটি ২৫ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ সিলেটে রাজা জিসি স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই : রাশেদ খাঁন রেলস্টেশন এলাকায় যৌথ অভিযান, তিন কোটি টাকার চোরাই পণ্য আটক দক্ষিণ সুরমায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরীসহ সিলেটের চার উপজেলাকে সিউকের আওতায় আনার প্রস্তাব সিগারেট এনে না দেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত, দোকান বন্ধ রেখে বিক্ষোভ একই পরিবারের চারজনকে খুন, বাসায় মিলেছে ইয়াবা সেবনের আলামত সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ বড়লেখায় দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ স্টার্ক-শরিফুলে এলোমেলো পরিসংখ্যানের পাতা

সিলেটে রাজা জিসি স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

39

সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাজা জিসি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মো: ফরিদ আহমদ-এর সভাপতিত্বে এবং প্রভাষক সুলেমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: আব্দুল মুমিত। প্রতিষ্ঠানের শিক্ষার্থী মো: আলী আকবরের কোরআন তেলাওয়াত এবং আয়ুশমনি রায়ের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন,”শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর। রাজা জিসি স্কুল এন্ড কলেজের সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে। এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম ও নৈতিক শিক্ষায় নিজেদের সমৃদ্ধ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই চলবে না, বরং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য বড়দের শ্রদ্ধা এবং সমাজসেবায় মন দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কবির খান। এছাড়াও আমন্ত্রিত অতিথি ও শিক্ষকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন

রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরণ দাস, রসময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম, প্রতিষ্ঠানের প্রভাষক আব্দুল বারী, সহকারী শিক্ষক হাসিনা মোনতাজ প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের সাফল্য কামনা করে নিয়মিত অধ্যবসায় ও শৃঙ্খলিত জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd