• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ: আন্তর্জাতিক সূচি নির্ধারণে ফিফার সঙ্গে কথা বলবে বাফুফে সিলেটে একদিনে সড়কে ঝরল আরও ৩ প্রাণ হাইকোর্টের রায়ে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল খলনায়ক ডনকে ‘ধুরন্ধর’ উল্লেখ করে রিমান্ড চেয়েছে সিআইডি বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ‘ছাত্রশিবির ছেড়ে যুবশিবির করায় জামায়াত আমার ওপর হামলা চালায়’ বিড়ালের আঁচড়ের পর ‘মিউ মিউ’ করছে শিশু, যা বললেন চিকিৎসক শাল্লায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা প্রদান আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

সিলেটের আবাসিক হোটেল মালিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ

Reporter Name / ২৮৭ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

208

অদ্য ১৪/০৯/২০২৫ খ্রিঃ বিকাল ১৫:০০ ঘটিকায় এসএমপি‘র পুলিশ লাইন্স হলরুমে সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, মহোদয়ের সভাপতিত্বে সিলেটের আবাসিক হোটেল মালিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় হোটেল মালিকগণ তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পুলিশ কমিশনার মহোদয় সভায় উত্থাপিত সকল সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মহোদয় হোটেল মালিকদের উদ্দেশ্যে বলেন, শহরে আগত বর্ডারদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি আধুনিক মোবাইল অ্যাপস ব্যবহারের পরামর্শ দেন। তিনি জানান, এ অ্যাপসের মাধ্যমে বর্ডাররা রেজিস্ট্রেশন করে আগেভাগেই হোটেল বুকিং করতে পারবে। এতে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত হবে এবং আগত ব্যক্তি নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় থাকবে। তিনি বলেন, সিলেটে আগত পর্যটকরা অনেক সময় গাড়ি ভাড়া, চুরি ও ছিনতাইয়ের মতো সমস্যার মুখোমুখি হন। হোটেল মালিকরা যদি তাদের আগত বর্ডারদের বিভিন্ন স্থান ভ্রমণে সহযোগিতা করেন, তাহলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং হোটেল ব্যবসাও আরও সমৃদ্ধ হবে।
এ সময় তিনি “জিনিয়া অ্যাপস”-এর গুরুত্ব তুলে ধরে বলেন, সিলেট নগরবাসী যেকোনো বিপদের সময় এই অ্যাপসের মাধ্যমে এক ক্লিকেই পুলিশের সাহায্য চাইতে পারবেন, যা আধুনিক ও নিরাপদ শহর গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
হোটেল মালিকদের উদ্দেশ্যে তিনি বলেনঃ প্রতিটি হোটেলের রিসিপশন ও গুরুত্বপূর্ণ স্থানে কার্যকর সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। বর্ডারদের সঠিক পরিচয় যাচাই করতে হবে। এনআইডি বা জন্মনিবন্ধন যাচাই করে রুম বরাদ্দ দিতে হবে। যদি কোনো আগত অতিথির পরিচয়পত্র না থাকে, তবে পুলিশ ক্লিয়ারেন্স সাপেক্ষে রুম বরাদ্দ দেয়ার পরামর্শ দেন। প্রতিটি হোটেলে অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) স্থাপন এবং তার মেয়াদ নিয়মিত পরীক্ষা করার নির্দেশনা দেন। তিনি আরো বলেন সিলেট মেট্রোপলিটন এলাকায় কিছু হোটেলে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, যা যুবসমাজকে বিপথগামী করছে এবং শহরের সুনাম ক্ষুণ্ন করছে। এই ধরণের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে পুলিশ প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সামান্য লাভের আশায় অপরাধীদের আশ্রয় না দিয়ে, আইন মেনে পরিচালনা করলে শহরের পরিবেশ সুন্দর থাকবে এবং হোটেল ব্যবসাও লাভবান হবে। আমরা সকলের সহযোগিতায় সিলেটকে একটি নিরাপদ ও সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। নিরাপদ ও সুন্দর শহর গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।
উক্ত সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও আবাসিক হোটেল মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd