• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনে স/ন্ত্রা/স দিয়ে ভোট দ*খ*লের চেষ্টা হবে: নাহিদ ইসলাম শহীদ তুরাব স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশন এর বৃক্ষরোপণ বালাগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ কুলাউড়ায় সরকারি বীজসহ বিক্রেতা আটক, ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু হাম উপসর্গে আরো ৪ মৃত্যু, আক্রান্ত ১০০৫ জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না- ডা. শফিকুর রহমান গাজায় ২০২৩ সালের পর এতিম হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন—এটা হতে পারে না, বললেন হাসনাত হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা মিরাজ বাদ, সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক লিটন ওসমানীনগরে এনসিপির পদযাত্রা ঘিরে শঙ্কা, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিবাসন প্রক্রিয়া টেকসইয়ে গুরুত্বারোপ ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

সেই ঘটনার ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি

Reporter Name / ১৭২ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

255

ময়মনসিংহে বিএনপির নির্বাচনী জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমানের পাশে বসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা করা হচ্ছে অভিযোগ তুলে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে দেয়া এক পোস্টে তিনি তার বক্তব্য তুলে ধরেন।

পোস্টে তিনি জানান, তার জন্মস্থান ময়মনসিংহ জেলা হওয়ায় গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত জনসভায় তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করার পরপরই তাকে ডেকে পাশে বসার নির্দেশ দেন। তবে কেডস পরিহিত অবস্থায় বসতে কিছুটা অসুবিধা হওয়ায় পরে “আমরা বিএনপি পরিবার”-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের অনুরোধে এবং তারেক রহমানের অনুমতি নিয়েই তিনি মঞ্চের সামনে সুবিধাজনকভাবে বসেন।

 

ফেসবুকে ছাত্রদল সভাপতির দেয়া সেই পোস্ট

ফেসবুকে ছাত্রদল সভাপতির দেয়া সেই পোস্ট

 

ছাত্রদল সভাপতি বলেন, আমি মন থেকে সত্যিই সম্মানিতবোধ করেছি। কারণ মঞ্চে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, পাঁচটি জেলা বিএনপির সভাপতি এবং ময়মনসিংহ বিভাগের প্রায় ২৪টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপস্থিত থাকলেও বিশেষভাবে আমাকে-শুধু ছাত্রদলের সভাপতি হিসেবে-তারেক রহমান পাশে বসার জন্য ডাকেন।

তিনি অভিযোগ করেন, মূল ভিডিও এড়িয়ে গিয়ে খণ্ডিত অংশ প্রচার করে ভিন্ন ধরনের বর্ণনা দাঁড় করানো হচ্ছে। বিষয়টি স্পষ্ট করতে তিনি জনসভাটির সম্পূর্ণ ভিডিও প্রকাশ করেছেন।

ছাত্রদলের এই নেতা পোস্টে আরও বলেন, জিয়া পরিবার সবসময় নির্যাতিত ও মজলুম মানুষের আশ্রয়স্থল এবং ত্যাগী নেতা-কর্মীদের শ্রম ও অবদানের যথাযথ মূল্যায়নে বিশ্বাসী। বিগত সাড়ে পনের বছরে ছাত্রদলের ব্যানারে যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের উদ্দেশে তিনি আস্থা রাখার আহ্বান জানান।

রাকিব বলেন, আমাদের মনে রাখতে হবে, তিনি মাত্র ১ মাস হল দেশে প্রত্যাবর্তণ করেছেন। আমাদেরকে ধৈর্য্য ও সহনশীলতা নিয়ে তার ভিশনগুলো বাস্তবায়নে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd