• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ স্টার্ক-শরিফুলে এলোমেলো পরিসংখ্যানের পাতা চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল: ৪ নেতাকর্মী গ্রেফতার এয়ারপোর্টে ভারতীয় চা-পাতাসহ মিনি কাভার্ড ভ্যান জব্দ, আটক এক পরিবহন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ফলিকের ইন্তেকাল, দাফন সম্পন্ন সিলেটে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ দিরাইয়ে চুরির অভিযোগে ‘ভুয়া বিজিবি’ সদস্য গ্রেফতার মাধবপুরে মোবাইল চুরির সাজা ২০০ রাকাত নামাজ! বড়লেখায় বিএনপি নেতার জিম্মায় রাখা ১৪ ভারতীয় মহিষের ৯টিই উধাও ওসমানীনগরে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ সিলেটে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দেখতে চাই না: বাণিজ্যমন্ত্রী প্রকাশিত ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর্জেন্টিনার আরও যারা শাস্তি পেলেন তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ প্রধানমন্ত্রী ভারত সফরে যেতেই পারেন, তবে সেটা হতে হবে সমমর্যাদার: ডা. শফিকুর রহমান এমপি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছের বাজারে আগুন, হাত দেওয়া যাচ্ছে না মুরগি-ডিমেও মহাসচিব থেকে মহামান্য

সৌদিতে স্বামীর মৃত্যুর দুই দিন পর ঢাকায় প্রাণ গেল জামায়াত নেত্রীর

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

40

সৌদি আরবে স্বামীর মৃত্যুর দুই দিন পর ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা মহিলা জামায়াতের সভানেত্রী রাখি রাশিদুন নাহার ওরফে ববিতা খাতুন (৩৫)। এর আগে গত ১৮ আগস্ট সৌদি আরবের আভা শহরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান তার স্বামী মো. সফর উদ্দীন (৪০)। দুই দিনের ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুর ঘটনায় চুয়াডাঙ্গার দর্শনার শ্যামপুরে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের আভা শহরে কর্মরত অবস্থায় গত ১০ আগস্ট ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন সফর উদ্দীন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গত ১৮ আগস্ট ভোর ৫টার দিকে তিনি মারা যান।

এদিকে, স্বামীর অসুস্থতার খবর পাওয়ার পর দেশে থাকা স্ত্রী রাখি রাশিদুন নাহার ওরফে ববিতা খাতুনও ব্রেন স্ট্রোক করেন। পরে তাকে দ্রুত ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যুর পর ২০ আগস্ট দুপুরে তারও মৃত্যু হয়।

মৃত সফর উদ্দীন চুয়াডাঙ্গার দর্শনা থানার শ্যামপুর গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে। তার বড় ভাই শরীফ উদ্দীন দর্শনা পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, ববিতা খাতুন দামুড়হুদা উপজেলা মহিলা জামায়াতের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্বামী-স্ত্রীর পরপর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শ্যামপুরসহ আশপাশের এলাকায় নেমে আসে শোকের আবহ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবারের পরিবেশ। এক সঙ্গে দুই স্বজনকে হারানোর বেদনায় শোকাহত পরিবার ও স্বজনদের মধ্যে যেন নেমে এসেছে শোকের ভার।

মৃত্যুকালে সফর উদ্দীন বৃদ্ধা মা, এক ছেলে, এক মেয়ে, তিন ভাই, তিন বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd