• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত

স্কলার্সহোমের শিক্ষার্থীদের ১১ দফা দাবি মেনে নিল কর্তৃপক্ষ

Reporter Name / ২১৭ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

139

এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিলেটের বেসরকারি বিদ্যাপীঠ স্কলার্সহোম’র শাহী ঈদগাহ ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে জানানো ৫ টি দাবি মেনে নেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া ৬ টি সংস্কার প্রস্তাব মেনে নিয়েছে স্কলার্সহোম কর্তৃপক্ষ।

 

সোমবার দুপুরে এসব তথ্য জানান, স্কলার্সহোম’র শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল মুনীর আহমেদ কাদেরী (অব.)।

 

তিনি বলেন, স্কলার্সহোম পরিচালনাকারী হাফিজ মজুমদার ট্রাস্টের সভায় শিক্ষার্থীদের সব দাবি ও সংস্কার প্রস্তাব মেনে নেওয়া হয়েছে। অভিযুক্ত ভাইস প্রিন্সিপাল আশরাফ চৌধুরীসহ তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এরআগে সোমবারও সকাল থেকে শাহী ঈদগাহ ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এরআগের দিন ক্যাম্পাসে বিক্ষোভ করে ৫ দফা দাবি ও ৬টি সংস্কার প্রস্তাব জানায় শিক্ষার্থীরা।সোমবার বেলা ১২ টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার কথা জানায় স্কলার্সহোম কর্তৃপক্ষ।এসময় শিক্ষার্থী সায়েম হাসনাত আন্দোলনরত অন্য শিক্ষার্থীদের উদ্দেশে মাইকে বলেন, কর্তৃপক্ষ আমাদের ৫ টি দাবি ও ৬টি সংস্কারপ্রেস্তাব মেনে নেওয়ার কথা লিখিতভাবে জানিয়েছে।তিনি বলেন, আমাদের দাবি মেনে নিয়ে স্কলার্সহোমের ভাইস প্রিন্সিপাল আশরাফ হোসেনের পদত্যাগ রোববার নিশ্চিত করা হয়েছে। শ্রেণি শিক্ষক শামীম হোসেন ও শিক্ষিকা তয়্যিবা বেগমকে অপসারণ করা হয়েছে। এই আন্দোলনের জন্য কোন শিক্ষার্থীকে হেনস্তা করা হবে না। কোন শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হবে না। ভবিষ্যতে কোন শিক্ষার্থীর অভিভাবকের সাথে খারাপ আচরণ করবে না।গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে স্কলার্সহোম’র শাহী ঈদগাহ ক্যাম্পাসের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়াল (১৯)-এর মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। তবে এ ব্যাপারে অধিকতর তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।আজমানের মত্যুর খবরে ছড়িয়ে পরার পর থেকেই স্কলার্সহোম কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তার সহপাঠী ও ওই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এমনকি অনেক সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরাও স্কলার্সহোমের বিরুদ্ধে শিক্ষার্থী ও তাদের অভিভাকেদের সাথে খারাপ আচরণ, পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক না থাকা, শিক্ষার্থী খারাপ করলে ছাড়পত্র দিয়ে বের করে দেওয়ার অভিযোগ তুলেন। বৃহস্পতিবার বিকেলে আজমানের দাফন সম্পন্ন হয়।আজমানের মায়েরও অভিযোগ, প্রি-টেস্ট পরীক্ষায় ফেল করায় আজমানকে অপমান করে স্কলার্সহোম কর্তৃপক্ষ। এছাড়া অভিভাবকদের ডেকে এনে অপমান ও কলেজ থেকে ছাড়তে প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd