• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

স্ত্রী-সন্তান হারানো সেই সাদ্দামকে জামিন দিলেন হাইকোর্ট

Reporter Name / ২৩৩ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

326

সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

সাদ্দামের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

একইসঙ্গে হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, কেন এই মামলায় তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না।

সাদ্দামের আইনজীবী সাঈদ আহমেদ রাজা দ্য ডেইলি স্টারকে বলেন, সম্প্রতি তার মক্কেলের স্ত্রী ও সন্তানের মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে হাইকোর্ট জামিন দিয়েছেন।

তবে যশোর কারাগারে থাকা সাদ্দাম বাস্তবে মুক্তি পাবেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। এর আগে একাধিক মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও একটির পর একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আইনজীবী জানান, যে মামলায় সর্বশেষ জামিন দেওয়া হয়েছে, সেই মামলার এফআইআরে সাদ্দামের নাম ছিল না। গত বছরের ১৮ ডিসেম্বর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে সাদ্দামকে তার মৃত স্ত্রী ও নয় মাসের শিশুসন্তানের মরদেহ মাত্র পাঁচ মিনিটের জন্য দেখতে দেওয়া হয়। প্যারোল না পাওয়ায় অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি কারাগারের সামনে আনা হয়।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এর আগে শুক্রবার বিকেলে পুলিশ বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয় তাদের নয় মাসের ছেলে নাজিমের মরদেহও। শিশুটি ছিল দম্পতির একমাত্র সন্তান। স্বর্ণালী ছিলেন স্থানীয় জাতীয় পার্টি নেতা রুহুল আমিন হাওলাদারের মেয়ে।

স্বর্ণালীর ভাই শুভ সাংবাদিকদের বলেন, একাধিক মামলায় সাদ্দাম কারাগারে থাকায় তার বোন দীর্ঘদিন মানসিক চাপে ছিলেন।

তার দাবি, হতাশা থেকেই তিনি প্রথমে সন্তানকে হত্যা করেন এবং পরে নিজে আত্মহত্যা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd