• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি আর্জেন্টিনার বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন যারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি ‘অর্ধেক কমে গেছে’, বিকল্প বাজার কতদূর? পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী জাহাজ থেকে ডিজেল পাচারের সময় ৯ পাচারকারী আটক, ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার হবিগঞ্জ-৪ আসনের এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সালকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন। হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫৯ ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার! জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী বিশ্ব মা দিবস আজ ভারতে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা টিলাগড় ক্লাবের কমিটি বাতিল, অ্যাডহক কমিটি গঠন ৪১৩ করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, মিরপুরে পাকিস্তানের দাপট সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ ও পানি সংকটে দুর্ভোগে রোগীরা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল ৩ সন্তানের দেহ পড়েছিল মেঝেতে, হাত-মুখ বাঁধা মা ছিলেন জানালার পাশে

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ২৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

55
সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
 
সোমবার (৪ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে ‘বলপ্রয়োগ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি’র সদস্যরা উপস্থিত ছিলেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত এবং জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করছে। উত্তরাধিকারসূত্রে পাওয়া নাজুক পরিস্থিতি থেকে বিভিন্ন সংস্থাকে পুনর্গঠন ও শৃঙ্খলায় ফেরাতে সময় লাগলেও সরকার সঠিক পথেই অগ্রসর হচ্ছে।
 
পুলিশ প্রশাসনে সাম্প্রতিক বদলি ও বাধ্যতামূলক অবসর প্রসঙ্গে তিনি বলেন, এগুলো সম্পূর্ণ প্রশাসনিক ও নিয়মিত কার্যক্রম। নিয়োগ, বদলি, পদোন্নতি ও শৃঙ্খলাজনিত সিদ্ধান্ত বিধি অনুযায়ী নেওয়া হচ্ছে এবং এতে কোনো রাজনৈতিক বিষয় নেই।
 
তিনি আরও জানান, বাধ্যতামূলক অবসরের ক্ষেত্রে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কমিটির যাচাই-বাছাইয়ের ভিত্তিতে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের অবিচার না ঘটে।
 
কারাগার থেকে জামিনে মুক্ত হওয়া অপরাধীদের বিষয়ে তিনি বলেন, আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে চিহ্নিত অপরাধীরা যাতে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
 
এছাড়া তিনি জানান, ১ মে থেকে সারাদেশে মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান শুরু হয়েছে। পুলিশ, র‍্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করছে।
 
মন্ত্রী বলেন, মাদক চোরাচালানের মূল হোতা ও সিন্ডিকেট চিহ্নিত করে আইনের আওতায় আনাই সরকারের প্রধান লক্ষ্য, এবং এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd