• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়া থানায় আগুন সিলেটের সব উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজা সিলেটে গ্রাহকের উধাও ৩৫ লাখ টাকা নিয়ে যা জানাল ব্যাংক সিলেটে আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা গ্রে প্তা র ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে জৈন্তাপুরে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৫০ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

230

জাহিদুল ইসলাম জাহিদ জৈন্তাপুর

দেশনায়ক জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে সিলেটের জৈন্তাপুরে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী,জেলা বিএনপির সহ সভাপতি নাজিম উদ্দীন লস্কর সিলেট জেলা তাঁতি দলের সদস্য সচিব আলতাফ হোসেন বেলাল।

সভার সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ ,জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাফিজ ও উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয় সাংগঠনিক সভা।

এ সময় বক্তব্য প্রদান করেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন,সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, সহ-সভাপতি আব্দুস শুকুর। উপজেলা বিএনপির সহ সভাপতি ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, সেলিম আহমদ, ফারুক আহমদ, আলী হায়দার সায়মন ও নাজমুল হক ইয়াজুল। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান ও সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস। উপজেলা কৃষক দলের আহ্বায়ক এবি এম জাকারিয়া ও সদস্য সচিব আল মামুন। মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হারুনুর রশিদ সরকার। উপজেলা জাসাস সভাপতি এম আর মামুন ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম শাহীন আলম।

 

সভায় আরও বক্তব্য  রাখেন বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর ও সম্পাদক হুমায়ুন কবির খাঁন, জৈন্তাপুর ইউনিয়নের সম্পাদক জালাল উদ্দিন মেম্বার, চারিকাটা ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন মেম্বার ও সম্পাদক হাজী জালাল উদ্দিন, দরবস্ত ইউনিয়নের সম্পাদক মুসলিম আলী মেম্বার, ফতেপুর ইউনিয়নের সভাপতি আব্দুল হক এছাড়াও চিকনাগুল ইউনিয়নের সভাপতি আলহাজ্ব তেরা মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি হচ্ছে নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd