• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

Reporter Name / ৯৬ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

171

শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়, আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে।

অধিদপ্তর জানায়, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে।

 

টানা বৃষ্টিতে যেমন দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তেমনি রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচলে ধীরগতি দেখা গেছে। সপ্তাহিক বাজার করতে আসা ক্রেতারাও পড়েছেন বিপাকে।

 

রাজধানীর রায়েরবাজারে সাপ্তাহিক বাজার করতে আসা মো. আব্দুল রাজ্জাক মোল্লা বলেন, “সকাল থেকেই বৃষ্টি। বাজারে আসতে রিকশা পাওয়া যায়নি, আবার যেসব রাস্তা দিয়ে এসেছি সেখানে হাঁটুসমান পানি জমে ছিল। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে এসে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে।”

একইভাবে মোহাম্মদপুর কৃষি মার্কেটে বাজার করতে আসা গৃহিণী সাফিয়া আক্তার বলেন,‌ “শুক্রবার পরিবারের জন্য সাপ্তাহিক বাজার করতে বের হয়েছিলাম। বৃষ্টির কারণে বাজারে লোকজন কম ছিল, তবে যাতায়াতে অনেক সমস্যা হয়েছে। অনেক জায়গায় পানি জমে থাকায় চলাফেরা কঠিন হয়ে পড়ে। এই সুযোগে বিক্রেতারা প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে দিয়েছেন।”

 

এদিকে, চট্টগ্রাম অঞ্চলে গত তিনদিনের ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনায় অন্তত ৩০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া, বিভাগের বেশ কয়েকটি এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে।

 

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, চট্টগ্রামে আগের ২৪ ঘণ্টায় ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হলেও সর্বশেষ ২৪ ঘণ্টায় তা কমে ২১১ মিলিমিটারে নেমে এসেছে।

তিনি বলেন, “জুলাই বর্ষাকালের মধ্যভাগ হওয়ায় এ সময় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত স্বাভাবিক ঘটনা। বর্তমানে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে।”

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় এখনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এসব অঞ্চলে থেমে থেমে সারাদিন বৃষ্টি হতে পারে।

 

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, শনি ও রবিবার থেকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে শনিবার থেকেই নদীবন্দরগুলোর জন্য জারি থাকা সতর্ক সংকেত প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে সতর্ক থাকার পাশাপাশি ভারী বৃষ্টিপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd