• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নগদ অর্থ বিতরণ প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির আগামীকাল থেকে টানা সাতদিন ব্যাংক বন্ধ লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে ঈদের আনন্দ সর্বজনীন করে ফিতরা মুসলিম শাসনামলে ঈদ বড়লেখায় নিসচা’র উদ্যোগে ইফতার বিতরণ মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ, কোম্পানীগঞ্জ, সিলেট এর ইফতার মাহফিল সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, সংস্কার পরিষদ বলতে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎ভুকশিমইলে উস্তার আলী একাডেমির হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ক্ষমতা বদলালে আনুগত্যের রঙও বদলায় -ড. আ ফ ম খালিদ হোসেন হাজার মানুষের উপস্হিতিতে উদীয়মান তরুণ সংঘের ইফতার মাহফিল সম্পন্ন বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির বিশ্বনাথ-ওসমানীনগরে চাঁদাবাজ চোর ডাকাতের জায়গা নেই: হুমায়ুন কবির সিলেটে ৫ দিন বজ্রবৃষ্টির আভাস মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বিশ্বনাথ প্রেসক্লাবের গণ-ইফতার ও দোয়া মাহফিল প্র তা র ণার ফাঁদে সিলেটের ক্রেতারা বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট ঝড়ে লালদীঘির পাড়ে অস্থায়ী দোকান বিধ্বস্ত, ক্ষতিপূরণের দাবি হকারদের

আটক জামায়াত নেতার ব্যাগে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

Reporter Name / ৫৭ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

87

সৈয়দপুর বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীন প্রধানের ব্যাগে থাকা টাকা গণনা সম্পন্ন হয়েছে। তার ব্যাগে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে।বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা রাইজিংবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে বেলাল উদ্দীন প্রধানকে আটক করা হয়।আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দীন বলেছেন, তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত এবং ব্যবসায়িক কাজেই টাকা নিয়ে যাচ্ছিলেন। তার এ বক্তব্য যাচাই–বাছাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান সৈয়দপুর বিমানবন্দরে নামলে পুলিশ তাকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে বিপুল টাকা জব্দ করা হয়। সে সময় আটক ব্যক্তি বলেছেন, যে তার কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি। জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ বোধ করলে দুপুর ১টা ৫০ মিনিটে তাকে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে ভর্তি করানো হয়।

এদিকে, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক করার ঘটনায় ভিন্ন খাতে নেয়ার চেষ্টার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেছেন, “উদ্ধার করা অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, এটি বেলাল উদ্দিনের ব্যবসার টাকা। এই ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd