• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

আ.লীগ আমলে সিলেট ছিল বঞ্চিত ও বৈষম্যের শিকার

Reporter Name / ২০২ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

183

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসনকালে সিলেটের উন্নয়ন হয়নি, বরং সিলেট ছিল বঞ্চিত ও বৈষম্যের শিকার। এই বৈষম্য থেকে বেরিয়ে আসতে আগামী নির্বাচনে সিলেটের প্রতিটি আসনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

শনিবার (১১ অক্টোবর) রাত ৯টায় বিয়ানীবাজার উপজেলার ১০নং মুড়িয়া ইউনিয়নের সারপার বাজারে মুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী এসব কথা বলেন।

ফয়সল চৌধুরী বলেন, আওয়ামী লীগের দুঃশাসনকালে সিলেটের উন্নয়ন হয়নি। সিলেটের রাস্তাঘাট বেহাল। সিলেট-ঢাকা মহাসড়ক চার লেন করার নামে বছরের পর বছর তারা তামাশা করে গেছে, আর টাকা লুট করেছে। ফলে এই মহাসড়ক এখন সিলেটবাসীর গলার কাঁটা। সিলেটের রেলপথও নাজেহাল। কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় এই পথে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সিলেটের অবকাঠামোগত উন্নয়ন যেমন হয়নি, তেমনি জনসাধারণের ভাগ্যেও লাগেনি উন্নতির ছোঁয়া। আওয়ামী লীগ আমলে সিলেট ছিল বঞ্চিত। তারা সিলেটের সাথে বেইমানি করেছে, বৈষম্য করেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ লুটপাট, টাকা পাচার করে দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছে। এই দেশকে বাঁচাতে, অর্থনীতিকে পুনরুদ্ধার করতে দেশপ্রেমিক বিএনপি সরকার প্রয়োজন। ইনশাআল্লাহ বিএনপি ৩১ দফার আলোকে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করবে।

আগামী নির্বাচনের জন্য প্রত্যেক নেতাকর্মীকে সর্বাত্মকভাবে প্রস্তুত হওয়া এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ফয়সল চৌধুরী।

৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রদল নেতা শাহীন আহমেদ ও ফজল আহমেদের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হাজী এম এ মান্নান চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মিছবাহ উদ্দিন, আব্দুল হালিম রানা, লাউতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, জামাল আহমেদ, ফয়েজ আহমদ, আব্দুল গফুর, হাসান আহমেদ, আছলাম আহমদ, শাহাদত আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ হাসনাত জামিল, ময়জুল হক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক লিমন আহমদ, যুগ্ম আহবায়ক সুমন আহমেদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহসান জামিল, যুবদল নেতা জামিল আহমেদ, সিলেট জেলা ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক হোসাইন আহমেদ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমদ, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ওলিউর রহমান, পৌর ছাত্রদলের নেতা হাসান আহমেদ, ওমর ফারুক প্রমুখ। এছাড়াও বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পর্যায়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

এদিকে, সভা শেষে বিএনপির ৩১ দফা নিয়ে জনমত গড়ে তুলতে সারপার বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন ফয়সল চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd