• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা

ইমরান খান জীবিত আছেন কিনা, প্রশ্ন তুললেন ছেলে

Reporter Name / ১১০ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

173

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ আছেন, তাকে আদিয়ালা কারাগারেই রাখা হয়েছে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। তবে ইমরানের পরিবার এবং তার শুভাকাঙ্ক্ষীরা এতে নিশ্চিন্ত হতে পারছেন না। তাদের দাবি, আদালতের অনুমতি সত্ত্বেও ইমরানের সঙ্গে পরিবারকে দেখা করতে দেয়া হচ্ছে না। এতে সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তাদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে।

এসবের মধ্যেই ইমরানের ছেলে কাসিম খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ করা এক পোস্টে তিনি লিখেছেন, ইমরান খান ৮৪৫ দিন ধরে কারাবন্দি রয়েছেন। এর মধ্যে গত ৬ সপ্তাহ ধরে তাকে ডেথ সেলে একাকী রাখা হয়েছে। তার সঙ্গে এখন পরিবারের কারও যোগাযোগ নেই। এমনকি তার ‘জীবিত থাকার প্রমাণও’ পাওয়া যাচ্ছে না।তিনি লিখেছেন, ‘এই সম্পূর্ণ ব্ল্যাকআউট, কোনো নিরাপত্তা প্রটোকল নয়। এটি তার অবস্থাকে গোপন রাখার একটি পরিকল্পিত প্রচেষ্টা।’ তিনি সতর্ক করে বলেন, পাকিস্তান সরকার এবং তাদের সহযোগীদের এজন্য জবাবদিহি করতে হবে।

এক্ষেত্রে বৈশ্বিক মানবাধিকার সংস্থা ও গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর হস্তক্ষেপ দাবি করে তিনি বলেন, অবিলম্বে ইমরানের বেঁচে থাকার প্রমাণ উপস্থাপন করতে হবে এবং তার ‘অমানবিক একাকী বন্দিত্বে’-রও ইতি টানতে হবে।

এদিকে ইমরানের বোন নোরিন নিয়াজি দাবি করেছেন, ইমরানের বিষয়ে পাকিস্তানের গণমাধ্যমে ব্যাপক সেন্সরশিপ চলছে। তিনি ভারতীয় বার্তা সংস্থা এশিয়া নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) বলেন, পাকিস্তান সরকার সাংবাদিক এবং গণমাধ্যম মালিকদের আটক করে এবং এত নিপীড়ন করে যে তারা পরে মুক্তি হলেও আর কোনো ইস্যুতে মুখ খুলতে চান না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd