• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
একমাসে ৭৫ চালকের ৭৮ পয়েন্ট কাটল বিআরটিএ হামের উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু নিজাম তরফদার সহ ৩ অধ্যক্ষের সংবর্ধনা শনিবার। খামেনির কফিন যাবে কারবালায়, ইরানের মাশহাদে শেষ জানাজা-দাফন জুলাই নিয়ে নিলোফার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান ছাত্রদল সভাপতির জকিগঞ্জে চাচাতো ভাইকে ছুরি মেরে হত্যা, যুবক গ্রেফতার রাতের আঁধারে হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত, অধিকাংশই মুসলিম ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড সংশোধনের নয়, সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে জনগণ: ডা. শফিকুর রহমান নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের ১০ ফুট মাটির নিচ থেকে লাশ উদ্ধার কারাগারে সিলেটের কোতোয়ালি থানার এসি সোহেল দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিকের ঝুঁকিতে: মির্জা ফখরুল খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন স্পিকার কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি প্রবাসীর লাশ সিলেটে এসে পৌঁছেছে। ভোলায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল নারীর সিলেটে গ্রেফতার হওয়া দুই ডাকাত ‘আনসার সদস্য নন’!

একমাসে ৭৫ চালকের ৭৮ পয়েন্ট কাটল বিআরটিএ

Reporter Name / ২৯ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

58

সম্প্রতি সড়ক পরিবহন আইন, ২০১৮ কঠোরভাবে কার্যকরের লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর অংশ হিসেবে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদ্য বিদায়ী জুন মাসে ৭৫ জন মোটরযান চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে ৭৮ পয়েন্ট কাটা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ ভঙ্গকারী মোটরযান চালকদের বিরুদ্ধে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন কার্যক্রম শুরু হয়েছে। গত জুন, ২০২৬ মাসে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে ৭৫টি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে মোট ৭৮ পয়েন্ট কর্তন করা হয়েছে। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে বিআরটিএ।সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন আইন, ২০১৮ কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন শুরুর কথা জানায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেই সঙ্গে ওই সময় চালকদের বিদ্যমান আইন ও বিধিমালা মেনে গাড়ি চালানোর আহ্বান জানায় সংস্থাটি।

ওইদিন বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা-১১ (১) অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। আইন অমান্য বা বিভিন্ন ধারা লঙ্ঘনের ক্ষেত্রে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে অতিরিক্ত হিসেবে দোষসূচক পয়েন্ট কর্তন করা হচ্ছে।

 

বর্তমানে রোড সেফটি পেনাল্টি সিস্টেম (RSPS) অ্যাপের মাধ্যমে কোনো চালক ট্রাফিক আইন অমান্য করলে বা অপরাধ করলে তার পয়েন্ট কর্তন করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপরাধ কমাতে চালকদের ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd