• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

এবার গভীর নলকূপের গর্তে পড়ে গেল চার বছরের শিশু

Reporter Name / ১৯০ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

281

চট্টগ্রামের রাউজানে মাঠের মধ্যে গভীর নলকূপের গর্তে পড়ে মো. মিসবাহ নামে চার বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক টীম উদ্ধার অভিযান শুরু করেছে।

বুধবার বিকেল সাড়ে চারটার দিকে রাউজানের কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বড়ুয়াপড়ায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটি ওই এলাকার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে খেলাধূলা করতে গিয়ে শিশু মিসবাহ হঠাৎ করে মাঠের মধ্যে ওই নলকূপ স্থাপনের জন্য খুঁড়ে রাখা পাইপ আকৃতির চিকন একটি গর্তে পড়ে যায়। এসময় স্থানীয়রা শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে সবাইকে ডাকতে শুরু করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে একটি টীম এসে উদ্ধার কাজ শুরু করে। তবে উদ্ধার কাজ চালানোর সময় শিশুটি আরও গভীরে চলে যায়। এতে উদ্ধার করা আরও কঠিন হয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দেয়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, বছর খানেক আগে সরকারি একটি প্রকল্পের জন্য কদলপুরের বড়ুয়া পাড়ায় একটি নলকূপ খনন করা হয়। তবে সেখানে গর্তটি দীর্ঘদিন উন্মুক্ত ও অরক্ষিত অবস্থায় পড়ে আছে। আনুমানিক ৪০-৫০ ফুট গর্তটির গভীরতা হতে পারে বলেও জানান তারা।

এ বিষয়ে রাউজান থানার ওসি মো. এস এম সাজেদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিস ও পুলিশসহ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য , কিছু দিন আগে রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে গিয়েছিলো দুই বছর বয়সী শিশু সাজিদ। প্রায় ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd