• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন সিলেটে এক কোটি ৩৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ এমপির উপস্থিতিতেই বিএনপিতে যোগদান: লীগের সাইফুলের দাবি ‘আনুষ্ঠানিক’, শকুর অস্বীকার ‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী

এমপির উপস্থিতিতেই বিএনপিতে যোগদান: লীগের সাইফুলের দাবি ‘আনুষ্ঠানিক’, শকুর অস্বীকার

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

25

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের বিতর্কিত উলামা লীগ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মাওলানা শেখ সাইফুল সিদ্দিকীর বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে চরম রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। সাইফুলের পক্ষ থেকে সংসদ সদস্যের উপস্থিতিতে ‘আনুষ্ঠানিক যোগদানে’র দাবি করা হলেও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু পুরো বিষয়টি অস্বীকার করে একে কেবল ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি করেছেন।

জানা যায়, গত ২৮ অক্টোবর রাতে কুলাউড়া উপজেলা বিএনপি কার্যালয়ে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর হাতে ফুলের তোড়া দিয়ে মাওলানা শেখ সাইফুল সিদ্দিকী বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন বলে সাইফুল নিজে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন। সেখানে তিনি আরও উল্লেখ করেন, তাঁর এই যোগদান অনুষ্ঠানে ভাটেরা ইউনিয়ন বিএনপির শতাধিক নেতাকর্মী ছাড়াও কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের উর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

তবে সাইফুলের এই দাবির পরপরই কুলাউড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ শাসনামলে সাইফুলের বিতর্কিত ভূমিকা ও বিরোধী নেতাকর্মীদের হয়রানির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিএনপি ও জামায়াতের কর্মীরা। মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেনসহ বিএনপি ও স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান।

অপরদিকে, আওয়ামী লীগ নেতা সাইফুলের বিএনপিতে যোগদানের পর কুলাউড়া উপজেলা ও ভাটেরা ইউনিয়ন বিএনপির বিভিন্ন শাখা ও নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই চিত্র ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়।

সমালোচনার মুখে আজ শনিবার (৩১ অক্টোবর) এক ফেসবুক বার্তার মাধ্যমে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু জানান, “কয়েকদিন থেকে ফেসবুকে একটা সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি আমেরিকা থেকে সাইফুল আলম সাহেব আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে ফুল নিয়ে বিএনপি অফিসে আসেন এবং সৌজন্য সাক্ষাৎ করেন। বিএনপি চেয়ারপারসনের নির্দেশ অনুযায়ী বিএনপিতে যোগদান প্রক্রিয়া আপাতত বন্ধ।”

 

 

এমপি শকুর এই দলভুক্তির বিষয়টি অস্বীকার ও ‘সৌজন্য সাক্ষাৎ’-এর ব্যাখ্যার বিপরীতে সাইফুল সিদ্দিকীর ‘আনুষ্ঠানিক যোগদান’ এবং উপজেলা-ইউনিয়ন বিএনপির অভিবাদন জানানোর বিষয়গুলো কুলাউড়া রাজনীতিতে ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd