• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন দিল্লিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্র: ভারত সরকারের অবস্থানের কঠোর সমালোচনা জামায়াতের দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ সাকিবের দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকা জরিমানা সিলেটে হামে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯, আশঙ্কাজনক ২ যে কারণে মিসওয়াক করতে বলেছেন মহানবী (সা.), জানুন ইসলামিক ও বৈজ্ঞানিক উপকারিতা ২৪ ঘণ্টা ওয়াই-ফাই চালু রাখলে মাসে বিদ্যুৎ বিল কত আসে? জেনে নিন হিসাব সাফের আগে আরও দুই প্রবাসী ফুটবলারকে দলে চায় বাফুফে উরুগুয়ের নতুন কোচ হলেন ফোরলান সবজিতে ফেরেনি স্বস্তি, চড়া মাছ-মুরগি-ডিমের দর হোটেল রুমে ক্যামেরা লুকানো আছে কি না বুঝবেন যেভাবে র‌্যাবের নাম পরিবর্তন হয়ে নতুন রূপে আসছে ‘এসআরবি’ ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ সিলেটে কাগজ ছাড়া রাস্তায় নামলেই বিপদ ১১ দলের লংমার্চ কর্মসূচি ঘোষণা বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ৯ম বর্ষে পদার্পণ উদযাপন

Reporter Name / ২৫৭ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

175

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বর্ণাঢ্য আয়োজনে তাদের ৯ম বর্ষে পদার্পণ উদযাপন করেছে। বর্ষপূর্তি উপলক্ষে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজে এক র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলা ১২টায় কলেজ ক্যাম্পাস থেকে শুরু হওয়া র‍্যালিটি কলেজের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। র‍্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় ও সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শেখ মো. নজরুল ইসলাম, শৈলেন্দ্র মোহন সিংহ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু এবং রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জাবির আহমদ।

বক্তারা বলেন, সাংবাদিকরা সততা, নিরপেক্ষতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করে থাকেন। ভয়ভীতির ঊর্ধ্বে থেকেই তারা বস্তুনিষ্ঠ ও গ্রহণযোগ্য সংবাদ পরিবেশন করেন, যা সমাজের কল্যাণ বয়ে আনে। এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বিগত আট বছর ধরে কলেজের উন্নতি, অগ্রগতি ও অসংগতি তুলে ধরে কলেজের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমসি কলেজ থেকে পড়ালেখা ও সাংবাদিকতা করে অনেকে আজ জাতীয় পর্যায়ে কাজ করছেন। রিপোর্টার্স ইউনিটির এ যাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের শুরুতে রিপোর্টার্স ইউনিটির সহযোগী সদস্য সাহেদ মিয়ার কোরআন তিলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস নিহা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি, ছাত্রশিবিরের সভাপতি ইসমাঈল খান এবং রিপোর্টার্স ইউনিটির সদস্য মো. আলী হোসেন।

অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে ৯ম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর একঝাঁক উদ্যমী তরুণের হাত ধরে যাত্রা শুরু করে ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে এমসি কলেজকে দেশ-বিদেশে তুলে ধরতে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে রিপোর্টার্স ইউনিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd