• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন স্থগিত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই-ড. নূরুল ইসলাম বাবুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা

কুলাউড়ায় ফ্রি চিকিৎসা সেবা পেলেন দেড় শতাধীক রোগী

Reporter Name / ২৯৭ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
Oplus_16777216

407

মৌলভীবাজারের কুলাউড়ায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস)।

শনিবার (১৪ জুন) কর্মধা ইউনিয়নের ইছাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ ক্যাম্পের আয়োজন করে এনএসএস সিলেট এবং অর্থায়ন করে দাতা সংস্থা ‘বাঁচাও ইউএসএ’। কমিউনিটি হেলথ কেয়ার প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রমে ১৬০ জন দরিদ্র নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়।

কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সিলভারস্টারের সভাপতিত্বে এবং সংস্থার কো-অর্ডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনএসএস-এর নির্বাহী পরিচালক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, ২০১০ সাল থেকে এনএসএস সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প, আই ক্যাম্পসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে।

ছাড়া বিনামূল্যে লেট্রিন, টিউবওয়েল, মিড-ডে মিল, শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগকালে ত্রাণ সহায়তা প্রদান করে থাকে সংস্থাটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য দিদারুল আলম দিদার, ইছাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র শর্মা এবং সমাজসেবক শেখ আশরাফ উদ্দিন প্রমুখ।

চিকিৎসাসেবা প্রদান করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ডা. সৈকত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd