• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেয়ালে গুপ্ত লিখতে গিয়ে ছাত্রদলের ব্যাকরণ বিসর্জন ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির

গোয়াইনঘাটের গারো গ্রামে বাড়ির প্রবেশ রাস্তা বন্ধ করায় দাঙ্গার আশঙ্কা

Reporter Name / ৪৯৭ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

238

ইউএনও, ওসি ও এসিল্যান্ড বরাবর লিখিত অভিযোগ দায়ের
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের গারো গ্রামে বাড়ি প্রবেশের রাস্তা জোরপূর্বক বন্ধ করে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে একদল প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আজিজুর রহমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), ওসি ও এসিল্যান্ডসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের গারো মৌজার বি.এস. জে.এল. নং–২২৩, খতিয়ান নং–৬৬, দাগ নং–২০০, মোট ১৬ শতক জায়গার মধ্যে ৪ শতক জায়গা খরিদা সুত্রে মালিক হইয়া আজিজুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে প্রবেশের রাস্তা হিসেবে ব্যবহার করে আসছেন। কিন্তু সম্প্রতি একই গ্রামের জহির উদ্দিন, মোহাম্মদ আলী, ইসলাম উদ্দিন, শাহজাহান ও নাজিম উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন জোরপূর্বক উক্ত রাস্তাটির দুই প্রান্তে বাঁশের বেড়া স্থাপন করে এবং মাটি কাটার মাধ্যমে জনচলাচলে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আজিজুর রহমান অভিযোগে উল্লেখ করেন, গত ২১ অক্টোবর সকাল আনুমানিক ১০টার দিকে বিবাদীরা অস্ত্রসজ্জিত অবস্থায় ঘটনাস্থলে এসে তাঁর বাড়ি প্রবেশের রাস্তা বন্ধ করে দেয়। তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিলে বিবাদীরা হামলার জন্য তেড়ে আসে এবং হত্যার হুমকি দেয়। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করলেও বিবাদীরা দাঙ্গাবাজ প্রকৃতির হওয়ায় কোনো সমাধান হয়নি বলে জানান তিনি। বর্তমানে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ছোট ছোট বাচ্চারা মসজিদ-মাদ্রাসা ও স্কুল কলেজে যাতায়াতে বাঁধার সম্মুখীন হচ্ছেন। একাধিক পরিবার তাদের বসতবাড়িতে যাতায়াতে মারাত্মক দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। আমরা পঁচিশ-ত্রিশ বছর থেকে দেখে আসছি আজিজুর রহমান এই জায়গাটি ভোগদখল সহ ব্যবহার করে আসছেন।
এ বিষয়ে অভিযুক্ত জহির উদ্দিন বলেন, তপশীল বর্ণিত ৪ শতক জায়গা আজিজুর রহমান খরিদ সূত্রে মালিক সঠিক, কিন্তু এই জায়গা নয় অন্য জায়গায় তিনি পাবেন। এই জায়গা আমরা ভোগদখলে রয়েছি।
এ ব্যাপারে ইউপি সদস্য ইদ্রিস আলী জানান, আমরা স্থানীয় আদালত বসে দেখেছি কাগজপত্রে বাদী আজিজুর রহমানের মালিকানাধীন জায়গাটি সঠিক। আমরা গ্রামবাসীসহ দেশবাসী সবাই জানি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির প্রবেশ পথের রাস্তা কেটে সবজি ক্ষেত করে বাঁশের বেড়া দিয়ে প্রবেশ পথ বন্ধ রাখা হয়েছে। যা মানুষ চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এছাড়া জমির কাগজপত্র ও গ্রামবাসীর সাথে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd