• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে দুটি মামলা, আসামি ৩৪২ জন

Reporter Name / ২২১ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

125

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পিয়াইন নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এই দুই মামলায় মোট ৩৪২ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি ৩০০ জনকে অজ্ঞাতনামা হিসেবে রাখা হয়েছে।

গোয়াইনঘাট থানা সূত্রে জানা যায়, প্রথম মামলাটি করেছেন গোয়াইনঘাট ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আব্দুল মোনায়েম। এই মামলায় তিনি ২৬ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করেছেন।

অপর মামলাটি দায়ের করেছেন ভূমি সহকারী কর্মকর্তা আবু বকর গাজী। তার মামলায় ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং একই সংখ্যক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, পশ্চিম জাফলংয়ের হাজিপুর, প্রতাপপুর, লুনীর কইন্না খাল, আমবাড়ি এলাকা এবং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে নদী ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছিল।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এই বিষয়ে বলেন, নদীর পাড় ধ্বংস করে এবং পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি করে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছিল, তা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দায়েরকৃত মামলার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। পরিবেশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।

অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এই কঠোর অবস্থানকে স্থানীয় পরিবেশ সচেতন মহল স্বাগত জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd