• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
একনজরে ইসলামের তৃতীয় খলিফা উসমান (রা.) তিন ম্যাচের সিরিজ খেলতে নেপাল যাবে বাংলাদেশ, সূচি চূড়ান্ত মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যা’ বলল হুতিরা সিলেট গ্যাস ফিল্ডস: টেন্ডারে বাধা দিলেন ছাত্রদল নেতা! সিলেট নগরে দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত মাঝ নদীতে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেট থেকে প্রধান আসামি গ্রেপ্তার একনেকে উঠছে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প সিলেটে ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় সরকারি চিকিৎসক হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল বুনছে ভারত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব: জামায়াত আমির এসআরবি নামে যাত্রা শুরু র‍্যাবের, লোগোর নকশা অপরিবর্তিত সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামীলীগ নেতার মৃত্যুদণ্ড শিশুদের পছন্দের কেক, কাজী ফার্মসের মাফিন স্বাস্থ্যের জন্য ভয়ানক ইসিকে ‘কমেডি সেন্টার’ নয়, আস্থার কেন্দ্র হিসেবে চায় জনগণ: নাসীরুদ্দীন বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের ছিল: তদন্ত কমিটি বহু ত্যাগের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি, এটি রক্ষাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক রাষ্ট্রপতির আগমনে ২০ বছর পর সচল হলো সুরমা পাড়ের ফোয়ারা

জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন

Reporter Name / ১৫৬ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

229

সিলেটের পর্যটন এলাকা জাফলংয়ে একটি গভীর কূপের ভেতর থেকে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত নয়টার দিকে জাফলংয়ের রসুলপুর এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

আটক তিনজন হলেন সিলেটের এয়ারপোর্ট এলাকার আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মোস্তফা (৩১) এবং সিলেটের শাহপরান থানার কল্লোল এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে একটি কূপের মধ্যে দেশীয় অস্ত্র লুকিয়ে রাখার খবর পায় গোয়াইনঘাট থানা পুলিশ। এরপর অভিযান চালিয়ে প্রথমে সুরমান আহমদকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দিনব্যাপী তল্লাশি শেষে রাতে স্থানীয় জনসাধারণ ও সংবাদকর্মীদের সহযোগিতায় কূপের ভেতর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। একই জবানবন্দিতে আরও দুজনের সংশ্লিষ্টতার কথা জানালে ঘটনাস্থল থেকে বাকি দুজনকেও আটক করে পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হয়। একজনকে আটকের পর তার জবানবন্দিতে বাকি দুজনের নাম আসে এবং তাদেরও আটক করা হয়।’

তিনি জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি আইনি প্রক্রিয়ার জন্য জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd