• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গাজায় ২০২৩ সালের পর এতিম হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন—এটা হতে পারে না, বললেন হাসনাত হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা মিরাজ বাদ, সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক লিটন ওসমানীনগরে এনসিপির পদযাত্রা ঘিরে শঙ্কা, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে অভিবাসন প্রক্রিয়া টেকসইয়ে গুরুত্বারোপ ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি এখনো পুড়ছে সিলেট, যেমন থাকবে বুধবারের আবহাওয়া হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী

জামায়াত এনআইডি কার্ড ও মোবাইল নাম্বার চাইছে, দেবেন না: বিএনপি প্রার্থী আমিনুল

Reporter Name / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

225

ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হকের অভিযোগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘরে ঘরে গিয়ে এনআইডি কার্ড ও মোবাইল নাম্বার চাইছে। কাউকে এসব না দিতে আহ্বান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে আমিনুল হক প্রথম আলোর কাছে এমন অভিযোগ করেন। এ সময় তিনি রাজধানীর মিরপুরের বেনারসিপল্লিতে নির্বাচনী জনসংযোগ করছিলেন। ওই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল বাতেন।

বিএনপি প্রার্থী আমিনুল হক বলেন, ‘দু-একটি রাজনৈতিক দল তারা তাদের ভোটের রাজনীতিতে বিভিন্ন অপপ্রচার, মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। তারা ঘরে ঘরে গিয়ে নম্বর নিচ্ছে বিকাশে টাকা দেওয়ার জন্য। তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি নম্বর নিচ্ছে, যাতে সেই এনআইডি নম্বর দিয়ে তারা এনআইডি কার্ড জালিয়াতি করে ভোটের মাঠে কারচুপি করতে পারে।’

বিষয়গুলো রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে অবগত করা হয়েছে জানিয়ে আমিনুল হক বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে গত দুই দিনের। তাঁরা কিছু কিছু জায়গায় গিয়ে বিকাশে টাকাটা দিয়েছে। বিকাশে না দিতে পেরে অনেক জায়গায় দেখা গেছে, তারা হাতে হাতে ৫০০ টাকা করে দিচ্ছে।’ সাধারণ মানুষ এ বিষয়টি বুঝতে পারলে তারা পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

এসব বিষয়ে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, ‘যে–ই হোক না কেন, যদি আমার নামও বলে যে এনআইডি কার্ড বা মোবাইল নম্বর দেন। তখনো যাতে এনআইডি কার্ড ও মোবাইল নম্বর না দেওয়া হয়। কারণ জামাত (জামায়াতে ইসলামী) এ কাজটি করছে।’

জামায়াতের এই ছলচাতুরী জনগণ বুঝে ফেলায় এখন বিএনপির নাম ধরে এসব করানো হচ্ছে অভিযোগ জানিয়ে আমিনুল হক বলেন, ‘তারা আমাদের নাম ধরে বিভিন্ন জায়গায় যাচ্ছে। গিয়ে বলছে, বিএনপি থেকে আমরা আসছি। আপনার এনআইডি নম্বর দেন, আপনার মোবাইল নম্বর দেন। এ ধরনের মিথ্যাচার, প্রোপাগান্ডা করছে। এ জন্যই আমি বলতে চাই, যদি আমার নামও ব্যবহার করে, কেউ কোনো এনআইডি নম্বর বা মোবাইল নম্বর দেবেন না।’ নির্বাচন কমিশনে এসব বিষয়ে আনুষ্ঠানিক ভাবে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

রাজধানীর মিরপুরের বেনারসিপল্লিতে নির্বাচনী জনসংযোগ করেন ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক
রাজধানীর মিরপুরের বেনারসিপল্লিতে নির্বাচনী জনসংযোগ করেন ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হকছবি: প্রথম আলো

আমিনুল ইসলাম বলেন, তারেক রহমানের নেতৃত্বে তারা আগামীর রাজনীতিতে গুণগত পরিবর্তন এনে দলমত-নির্বিশেষে সবার আস্থা অর্জন করতে চান। অতীতে ভিন্ন মতের ওপর দমন-নিপীড়নের বদলে ভবিষ্যৎ বাংলাদেশে ভালোবাসা ও আন্তরিকতার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরকার গঠন করতে পারলে বিএনপি জনগণের দল হিসেবে সব পরিকল্পনা বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।

নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে আমিনুল হক ঢাকা উত্তর সিটির ৩ নম্বর ওয়ার্ড এলাকার মিরপুর-১০ নম্বর সেকশনের এ-ব্লক, শহীদ আবু তালেব স্কুল রোড, ৮ নম্বর রোড, ১৪ নম্বর লেন, ঝুটপট্টি, বেনারসিপল্লি এলাকায় গণসংযোগ করেন। বিকেলে এই প্রার্থীর ডি ব্লক এলাকায় প্রচারণা চালানোর কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd