• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

জৈন্তাপুরে দরবস্ত–কানাইঘাট সড়ক সংস্কারের দাবিতে জনসমাবেশ

Reporter Name / ৪৬০ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

255

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ-

সিলেটের জৈন্তাপুরের দরবস্ত – কানাইঘাট পর্যন্ত প্রায় ৪৩ কিলোমিটার এ আঞ্চলিক সড়কটি দীর্ঘ এক দশক ধরে সংস্কার না হওয়ায় স্থানীয়দের ভোগান্তি চরমে পৌঁছেছে। সড়কজুড়ে অসংখ্য গর্ত ও খানাখন্দ থাকায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। সড়কটি সংস্কারের দাবিতে সামাজিক সংগঠন জাগো জৈন্তা ঐক্য পরিষদের উদ্যোগে শুক্রবার (২৬ সে সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ ঘটিকায় দরবস্ত বাজার মঞ্চে একটি বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত জনসমাবেশ, জাগো জৈন্তা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মতিনের পরিচালনায় ও সভাপতি মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জাগো জৈন্তা ঐক্য পরিষদের উপদেষ্টা ও সিলেট -৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শরীফ উদ্দিন খাঁ।

এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবী ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফাহাদ আহমেদ, জাগো জৈন্তা ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা কমর উদ্দিন, সহ-সভাপতি মাওলানা বিলাল আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা রজব আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল্লাহ, সাংবাদিক রাসেল মাহফুজ , যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সামছুদ্দিন আল মিজান, প্রচার সম্পাদক মাওলানা ইছহাক আহমেদ (সুহাগ), সহ-প্রচার সম্পাদক মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা কাওসার আহমেদ, মাওলানা ফাহাদ সিদ্দিকী, কোষাধ্যক্ষ আজাদুর রহমান আজাদসহ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে বক্তারা বলেন, দরবস্ত – কানাইঘাট সড়কে ধুলাবালি ও বেহাল দশার কারণে শিক্ষার্থী, শ্রমজীবী, ব্যবসায়ী, গর্ভবতী নারী এবং অসুস্থ রোগীরা নানাভাবে কষ্ট পাচ্ছেন। সন্ধ্যার পর যানবাহনের চাপ বাড়লেও গর্তে ভরা সড়কে দুর্ঘটনার শঙ্কা সবসময় লেগে থাকে। গত বছর সড়কের কিছু অংশে সামান্য মেরামত করা হলেও তা ছিল পর্যাপ্ত নয়। টেন্ডার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় মূল সংস্কার কাজ শুরু হয়নি। বর্তমানে সড়কে বড় বড় গর্ত ও ভাংগার কারণে সড়ক দিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এজন্য অনতিবিলম্বে সড়কটি সংস্কারের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জোর দাবির আহ্বান জানান । অন্যথায় তারা সড়ক অবরোধ, স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

বার্তা প্রেরক:

মো: আব্দুল্লাহ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

মোবাইল: ০১৭২৮-১১৫৭৬৮

তাং:- ২৬/০৯/২৫ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd