• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

জৈন্তাপুরে ভারতীয় কসমেটিক সহ আটক -২

Reporter Name / ৫৮৮ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

338

জাহিদুল ইসলাম জাহিদ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় ২০০ পিছ নেভিয়া সফট ক্রিম সহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটক হওয়া ব্যাক্তিরা হলেন, আরিফ হোসেন (১৯)। তিনি গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর কালিনগর এলাকার আব্দুল আজিজের ছেলে। অপর জন হলেন সুমন আহমেদ (১৯)। তিনি জকিগন্জ উপজেলার জামডহর গ্রামের আব্দুল আহাদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ শে সেপ্টেম্বর) বিকেল ৪:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের বাসস্ট্যান্ডে অভিযান চালায় পুলিশ।

এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক ওবায়দুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশের টিম বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনিতে অবস্থানরত তিনজনকে আটকের চেষ্টা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়।

পরে পুলিশ ফোর্স অপর দুইজনকে আটক করে তাদের সাথে থাকা দুইটি কালো রংয়ের ব্যাগ হতে ২০০ পিছ ভারতীয় নেভিয়া সফট ক্রিম উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে পন্য গুলো নিয়ে আসার কথা স্বীকার করে।

পুলিশ জানায় আটককৃত পন্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা সমপরিমাণ।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় পলাতক একজন ও আটক দুইজন মোট তিনজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। আটক দুই আসামিকে শনিবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd