• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে

জৈন্তাপুরে র‍্যাব-৯ এর অভিযানে বিদেশী মদ ও বিপুল পরিমাণ এয়ার গানের গুলি উদ্ধার

Reporter Name / ৫৮৪ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

283

জাহিদুল ইসলাম জাহিদ সিলেট

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর বিশেষ অভিযানে সিলেটের জৈন্তাপুর থেকে ১১৬ বোতল বিদেশী মদ এবং চোরাচালানকৃত ৩৫ হাজার ৮০০ রাউন্ড এয়ার গানের গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে সিলেট জেলার জৈন্তাপুর থানার ডিবির হাওর এলাকার অদীর বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে অদীর বিশ্বাসের তিন পুত্র—শিপুল বিশ্বাস (২৫), বিপুল বিশ্বাস (২৮) ও টিপলু বিশ্বাস (২৩)-কে আটক করা হয়।

পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘর তল্লাশি করে খাটের নিচে ও শোকেসের ভিতরে রাখা ১১৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এছাড়া ভোর ৩টা ৩০ মিনিটের দিকে একই বাড়ি থেকে ৮৫টি কৌটার ভেতরে রাখা মোট ৩৫ হাজার ৮০০ রাউন্ড চোরাচালানকৃত এয়ার গানের গুলি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের পর জব্দকৃত মদ ও এয়ার গানের গুলি জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম সোহাগ ( অতিরিক্ত পুলিশ সুপার) বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান চলমান থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd