• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পরীক্ষা মিস করে সিলেট টেস্ট দেখতে গ্যালারিতে ভক্তরা শামসুন্নাহার যেভাবে হয়ে উঠলেন পরীমণি আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী মালেয়শিয়া বাংলাদেশ থেকে কর্মী যাবে ডিসেম্বরে: শ্রমমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ টিলাগড় থেকে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ১ আমরা এখনও কাঙ্ক্ষিত শিক্ষার জায়গায় পৌঁছাতে পারিনি: বাহুবলে ববি হাজ্জাজ ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি সিলেটে ধারালো সুইস গিয়ার চাকুসহ ছিনতাইকারী গ্রেফতার সিলেট জেলা ও মহানগর জামায়াতের আমির পদে পুনর্নির্বাচিত হাবিব-ফখরুল ট্রিপল মার্ডার: মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৮ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ আখ্যা দিয়ে পদ হারালেন সচিব সিলেটসহ সারাদেশের জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা গ্যাস সংকটের শঙ্কা ও এলপিজির বাড়তি দামে বিপাকে গ্রাহকরা চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকার কাজ করছে: এমপি শওকতুল ইসলাম মার্কিন নির্বাচনের ফলাফল দেখে যে বার্তা দিলেন মুজতবা খামেনি কোহলির রেকর্ডময় ম্যাচে ভারতের জয় নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনযাপন অসম্ভব পোশাক শিল্পে সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনে মহাসড়কে বাস সংকট, যাত্রীদের ভোগান্তি

টিলাগড় থেকে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ১

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

40

সিলেট নগরীর টিলাগড় এমসি কলেজের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে ২০ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাই কম্বলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় জড়িত থাকার অভিযোগে আসিব মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ভোরে শাহপরাণ (রহ.) থানা পুলিশের একটি দল বিশেষ চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে।

আটককৃত আসিব মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মেরি গোপীনাথপুর গ্রামের লুৎফুর রহমান মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে শাহপরাণ (রহ.) থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল রেজার নেতৃত্বে পুলিশের একটি দল এমসি কলেজের প্রধান গেটের সামনে পাকা রাস্তায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি সন্দেহভাজন কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো-ট-১১-৮৬১০) থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন রঙের ও সাইজের মোট ৬৭২টি ডাবল পার্টের ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জব্দকৃত কম্বলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ ১৬ হাজার টাকা। একই সাথে চোরাচালানে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে।

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে এসব কম্বল দেশে আনা হয়েছিল। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় একটি মামলা (মামলা নং-০৯) দায়ের করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাচালান রোধে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd