• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু দেশের জন্য কথা না বললে ইলিয়াস আলী গুম হতেন না: পানিসম্পদ মন্ত্রী মোগলাবাজার থানা পু‌লিশ কর্তৃক অবৈধ ভারতীয় ১৪‌টি মহিষসহ ০৩ (‌তিন) জন গ্রেফতার: জাফলংয়ের কূপ থেকে দেশীয় পিস্তলসহ আটক তিনজন এসএমপি ডিবির অভিযানে ০১ (এক)টি চোরাইকৃত মোটরসাইকেলসহ একজন গ্রেফতারঃ সিলেট ওভারসিজ সেন্টার ভাঙার প্রক্রিয়া শুরু, সরিয়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ

টুথব্রাশ কতদিন পরপর বদলানো উচিত?

Reporter Name / ১২৬ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

192

দৈনন্দিন জীবনে দাঁত ব্রাশ করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর অভ্যাস। এটি শুধু মুখের স্বাস্থ্যের জন্য নয়, পুরো শরীরের সুস্থতার জন্যও অপরিহার্য। নিয়মিত ভালোভাবে ব্রাশ করলে দাঁতের ক্ষয় ও ক্যাভিটি প্রতিরোধ, মাড়ির রোগ প্রতিরোধ, মুখের দুর্গন্ধ দূর করা, সৌন্দর্য ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। সর্বোপরি গোটা শরীরের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত এটি সুস্থ থাকার মাধ্যমে টাকা ও সময় বাঁচায়। এজন্য দিনে কমপক্ষে ২ বার (সকালে ও রাতে) দাঁত ব্রাশ করা উচিত। সঙ্গে মুখের স্বাস্থ্য আরও ভালো রাখতে হলে ফ্লস ও মাউথওয়াশ ব্যবহার করতে হবে।

দাঁত ভালো রাখতে আধুনিক সময়ে ব্রাশের ব্যবহারই বেশি। শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এখন ব্রাশের ব্যবহারই মূখ্য। এ অবস্থায় স্বভাবতই প্রশ্ন উঠে, টুথব্রাশ কতদিন পরপর বদলানো উচিত?

বেশিরভাগ টুথব্রাশ নির্মাতা প্রতিষ্ঠান ও দাঁতের চিকিৎসকেরা মনে করেন, প্রতি তিন মাসে একবার টুথব্রাশ (বা ইলেকট্রিক টুথব্রাশের মাথা) পরিবর্তন করা উচিত।

তবে যদি দেখেন ব্রাশের ব্রিসল (তন্তু) শক্ত হয়ে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে, তাহলে আরও আগে পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়, যাতে সঠিকভাবে দাঁত ব্রাশ করা যায়।

অনেকে মনে করেন, অসুস্থ থাকার পরও টুথব্রাশ বদলে ফেলা উচিত। যদিও এর পক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই।

কিছু বিশেষজ্ঞ বলেন, আপনি নিজেই আবার নিজের শরীরে একই জীবাণু দিয়ে সংক্রমিত হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি না আপনার রোগপ্রতিরোধ ক্ষমতা খুব দুর্বল হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd