• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ডারউইনে ইতিহাস গড়ে প্রথম দিনেই চালকের আসনে বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে চরম দুর্ভোগ, সরকারের ব্যর্থতার তীব্র নিন্দা মিয়া গোলাম পরওয়ারের মিশিগানে বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে অ্যাডভোকেট জুবায়েরের মতবিনিময় ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির সম্মিলিত দায়িত্ব: এরদোয়ান দিন গোনা ছাড়া আমার কিছু করার নাই: জ্বালানিমন্ত্রী সিলেটের সেই বাবুলকে আদালতে সোপর্দ বড় ভাই’ না ডাকায় মাদরাসা ছাত্রের শ্বাসনালি ও গোপনাঙ্গ কর্তন, গ্রেফতার ২ ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৫ নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি সিলেটে তিন খু ন, ছোরা উদ্ধারের পর যে বর্ণনা দিল পুলিশ আগামীকাল আল্লামা সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ করে বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি মারা গেছেন মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল দালাল ধরলে কেন কাজটা দ্রুত হয়, প্রশ্ন জাইমার রাত ৮টার পর খোলা রাখা যাবে যেসব দোকানপাট এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী!

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

55

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি ৬৫ জনে দাঁড়াল। অন্যদিকে গত একদিনে নতুন করে ৬৯৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া দু’জনই ঢাকার বাসিন্দা। অন্যদিকে এই সময়ে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি (৩০১ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ১০৩ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৯৫, বরিশাল বিভাগে ৮০, রাজশাহী বিভাগে ৫১, ময়মনসিংহ বিভাগে ৪৩, রংপুর বিভাগে ১৫ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৩০ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৩ জন ছাড়াও বরিশাল বিভাগে ৮, ময়মনসিংহ বিভাগে ৬, চট্টগ্রাম বিভাগে ৫ জন এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ জন মারা গেছেন। এর মধ্যে জানুয়ারিতে ২ জন ছাড়াও ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন এবং জুন মাসে ডেঙ্গুতে ১৩ জন মারা যান। তবে মার্চ ও এপ্রিল মাসে মশাবাহিত রোগটিতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। অন্যদিকে বিদায়ী জুলাই মাসের ৩১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬ জন মারা গেছেন। অর্থাৎ, ৬ মাসের চেয়ে গত মাসেই ডেঙ্গুতে দ্বিগুণ মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd