• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

তাদের প্রটোকল বিএনপির ৩ গুণ বাড়িয়ে দিন

Reporter Name / ১৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

285

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে বলেছেন, তারা ক্রমাগত মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছে। সাধারণ মানুষ তাদের প্রকৃত রূপ চিনে ফেলায় এখন অত্যন্ত ক্ষুব্ধ। জনগণের এই ক্ষোভের মুখে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সরকারকে ওই দলের প্রটোকল বিএনপির তুলনায় তিন গুণ বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের আইনপুর এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আবারও ভোট চুরির নীল নকশা ও প্রক্রিয়া শুরু হয়েছে। সংবাদমাধ্যমে আপনারা নিশ্চয়ই তা দেখেছেন। আমি বলব, আপনারা সতর্ক থাকবেন। গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।

একটি দলের নাম উল্লেখ না করে তাদের কড়া সমালোচনা করে তারেক রহমান বলেন, যেই দলটি সম্পর্কে আপনাদের সজাগ থাকতে বলছি, তারা কয়েকদিন ধরে মানুষকে এমন সব কথা বলছে যা শুধু মিথ্যাই নয়, গুনাহের শামিল। ১৯৭১ সালে দেশ স্বাধীন করতে মুক্তিযোদ্ধারা রক্ত ঢেলে দিয়েছেন, কিন্তু সেই সময় এই দলটির ভূমিকা কী ছিল? যদি তারা তখন জনগণের পক্ষে থাকত, তবে এত মানুষকে শহীদ হতে হতো না। ইতিহাস মুছে ফেলা যায় না। তাদের আসল চেহারা মানুষ ১৯৭১ সালেই দেখেছে।

সমাবেশে তিনি দাবি করেন, বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন দেশে বাকস্বাধীনতা ছিল। ধানের শীষের শাসনামলে মানুষ সরকারের সমালোচনা করতে ভয় পেত না এবং গুম-খুনের মতো কোনো ঘটনা ঘটত না। উন্নয়নের সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে ঢাকা থেকে সিলেট যেতে যে সময় লাগে, লন্ডন যেতে তার চেয়েও কম সময় লাগে। এটাই বিগত সরকারের তথাকথিত উন্নয়নের বাস্তব চিত্র।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সিলেটের আলিয়া মাদরাসা মাঠ থেকে যাত্রা শুরু করে মৌলভীবাজারে পৌঁছান তারেক রহমান। আইনপুরের এই সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল কবিরের সভাপতিত্বে চারজন সংসদ সদস্য প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেন তিনি।

১২ জানুয়ারির নির্বাচনকে দেশ বাঁচানোর সংগ্রাম হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, “বহু মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, গুম ও খুনের শিকার হয়েছে। তাদের ত্যাগের মর্যাদা দিতে হলে ধানের শীষে সিল দিয়ে আমাদের বিজয়ী করতে হবে।” দেশ পুনর্গঠন এবং মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd