• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

তারেক রহমানকে ঘিরে মানুষের নতুন আশা: মির্জা ফখরুল

Reporter Name / ২০৩ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

317

তারেক রহমানকে ঘিরে দেশের মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে—মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফকরুলের মতে, তারেক রহমান যেখানেই যাচ্ছেন, সেখানেই লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যাচ্ছে। মানুষ তার মধ্যে ভবিষ্যতের নেতৃত্ব খুঁজে পাচ্ছে; একজন এমন নেতা, যিনি জনগণের কথা বলছেন, ভালো কিছুর স্বপ্ন দেখাচ্ছেন।

 

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে আয়োজিত এক নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, “তারেক রহমান ক্ষমতায় এলে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। পাশাপাশি যুব সমাজের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হবে।”

বিএনপি মহাসচিব বলেন, “গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। পুলিশ ও প্রশাসনের বাধায় মানুষ ভোট দিতে পারেনি। এবার মানুষ ভোট দিতে চায়। কিন্তু এই সময়টায় আমরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছি। মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে, এমনকি প্রিজাইডিং অফিসার হত্যার মতো গুরুতর মামলার ভোগান্তিও আমাদের সহ্য করতে হয়েছে।”

তিনি মনে করেন, হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ এবার নির্ভয়ে ভোট দিতে চায়।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা ভয় পাবেন না। নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন।”

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “এখন কিছুটা হলেও মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। আর ধানক্ষেতে রাত কাটাতে হচ্ছে না, মিথ্যা মামলার আতঙ্কও অনেকটাই কমেছে।”

 

তিনি জোর দিয়ে বলেন, “দেশের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি। আমরা যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি, তাহলে সবার আগে দেশে শান্তি ফিরিয়ে আনবো।”

নিজের রাজনৈতিক জীবনের স্বচ্ছতার কথা উল্লেখ করে তিনি বলেন, “মানুষের জন্য রাজনীতি করতে গিয়ে নিজের বসতবাড়ির অর্ধেক বিক্রি করতে হয়েছে। কিন্তু, কখনো কারো উপকার করে এক কাপ চা পর্যন্ত গ্রহণ করিনি।”

 

মির্জা ফখরুল  জানান, তারা প্রতিশোধের রাজনীতি চায় না। প্রতিহিংসার পথেও হাঁটবে না। এই দেশে আবারো শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠা করতে চায়।

পথসভার শেষ পর্যায়ে তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd