• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

তারেক রহমানকে বহনকারী ফ্লাইট সিলেটে অবতরণ

Reporter Name / ২০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

288

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়।

 

 

ওই ফ্লাইটের যাত্রী তারেক রহমান, ডা. জুবায়েদা রহমান ও মেয়ে জাইমা রহমানসহ আরও অনেকেই রয়েছেন। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল ৯টা ৫৫ মিনিটে যাত্রাবিরতির জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তার স্বার্থে তিনি সিলেটে বিমান থেকে নামবেন না।

 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে যাত্রাবিরতি ঘিরে ওসমানী বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম।

 

তিনি জানান,  তারেক রহমানের যাত্রাবিরতিকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। বিমানবন্দর এলাকায় প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যানবাহনেও তল্লাশি চালাচ্ছেন।

 

এসময় বিমানবন্দর এলাকায় কোনো ধরনের জনসমাগম না করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকেও নেতাকর্মীদের ভিড় না করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

একঘন্টা বিরতি দিয়ে ফ্লাইটটি ১০টা ৫৫ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd