• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বড়লেখা সীমান্তে ভারতীয় পাইপগান ও গুলি উদ্ধার দিরাইয়ে বিদেশি পিস্তলসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ সম্পূর্ণ অপপ্রচার: মাহদী আমিন চালকের দক্ষতায় ডাকাতি থেকে রক্ষা, ভাইরাল সেই ভিডিও নিয়ে যা জানা গেল যারা ফ্যামিলি কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন: ডা. তাহের মায়ের মৃত্যুবার্ষিকীতে শুভর পোস্টে ছুঁয়ে গেল ভক্তদের মন সরকারি ঘর পাচ্ছে টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমা সিলেট-৪ঃ প্রচারণার দ্বিতীয় দিনে জণগণের ভালোবাসায় সিক্ত জয়নাল আবেদীন সিলেট-১: টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা সিলেটের জৈন্তাপুরে মাইকে ঘোষণা দিয়ে বিজিবির ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ৩ সিলেট–৫ আসনে খেলাফত মজলিস ও জামায়াতে ইসলামীর নির্বাচনী সমন্বয় কমিটির বৈঠক সম্পন্ন। শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায় কাকে ‘ফিতা কাটা নায়িকা’ বললেন অপু বিশ্বাস এয়ারপোর্ট এলাকায় দোকান থেকে ৫ লাখ টাকার ব্যাটারি চুরি ভারতের প্রভাবে বাংলাদেশকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ উপেক্ষিত সরকারি চাকরিবিধি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছেন প্রাথমিকের শিক্ষকেরা রমজান প্রস্তুতির মাস পবিত্র শাবান জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব করতে চায়’ যুক্তরাষ্ট্র যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, নারীসহ আটক ১৮ জামায়াত আমির প্রার্থীদের কেমন বক্তব্যের নির্দেশনা দিয়েছেন, জানালেন নূর মোহাম্মদ

দক্ষিণ সুরমায় ইউএনওর গাড়িচাপায় এক ব্যক্তি নিহত

Reporter Name / ২৮১ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

15

সিলেটের দক্ষিণ সুরমায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চাপায় ফরিদ মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মিয়া দক্ষিণ সুরমা উপজেলার নৈখাই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ফরিদ মিয়া গরু চড়াতে উপজেলা কমপ্লেক্স এলাকায় যান। বেলা ২টার দিকে ইউএনও ঊর্মি রায়কে বহনকারী সরকারি গাড়িটি উপজেলা ভবনের প্রধান গেট দিয়ে প্রবেশ করার সময় তাকে চাপা দেয়। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িচালককে আটক করে।

নিহতের ভাই শরীফ জানান, গাড়ি চাপায় আমার ভাইয়ের এক হাত ভেঙে যায়, মাথা ও শরীরে গুরুতর আঘাত লেগে সে ঘটনাস্থলেই মারা গেছে।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, সরকারি কর্মকর্তাদের গাড়ি অনেক সময় বেপরোয়া গতিতে চলাচল করে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

বিষয়টি নিয়ে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উর্মি রায়ের মুঠোফোনে কল দিলে তিনি ব্যস্ত আছেন বলে কল কেটে দেন।

বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার পরিদর্শক (তদন্ত) কাজী তবারক হোসেন বলেন, নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছে। পাশাপাশি বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd