• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

দক্ষিণ সুরমায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

Reporter Name / ৫২ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

85

সিলেট নগরীর বহুল আলোচিত দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ শাহানা বেগম (৪৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ধৃত শাহানা বেগম পিরোজপুর আবাসিক এলাকার জাহাঙ্গীর মিয়ার বাসার নিচতলার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।

রোববার এসএমপি’র মিডিয়া শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এসএমপি’র সূত্র জানায়, শনিবার (২২ আগস্ট) রাত ১টার দিকে দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকার জাহাঙ্গীর মিয়ার বাসার নিচতলার ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে শাহানা বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

আটক শাহানা বেগম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ভোলাকোট (ভোড়াগুট) এলাকার সুন্দর আলীর মেয়ে এবং হারুন মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকায় জাহাঙ্গীর মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, আটক শাহানা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট মহানগরীতে মাদকবিরোধী অভিযান ও অপরাধ নিয়ন্ত্রণে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd