• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

দিরাইয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নৌকাঘাট দখলমুক্ত করলেন এসিল্যান্ড

Reporter Name / ৯১ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

206

সুনামগঞ্জের দিরাই পৌর শহরের হাইস্কুল রোডের কালনী নদীর তীরবর্তী সরকারি খাস খতিয়ানের ভূমিতে থাকা একটি নৌকাঘাট দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঘাট অবমুক্ত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ।এতে দীর্ঘদিন ধরে দখলে থাকা নৌকাঘাট দিয়ে যাত্রী ও মালামালপরিবহন স্বাভাবিক হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই পৌর শহরের কালনী নদীর তীরবর্তী হাইস্কুল রোড, লঞ্চঘাট রোড ও চামটি খালের তীরের সরকারি ভূমির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে। সম্প্রতি হাইস্কুল রোডের একটি নৌকাঘাট ও পৌরসভার ড্রেনের ওপরের অংশ দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগকরেন স্থানীয় ব্যবসায়ী ও নৌকার চালকরা। অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা অপসারণ করেন। স্থানীয় ব্যবসায়ীদেলোয়ার হোসেন বলেন, প্রশাসনের এ অভিযানকে আমরা স্বাগত জানাই। ভবিষ্যতেও সরকারি জায়গাদখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে আশা করছি।

নৌকার চালক আফাজ মিয়া, নিশি দাস, মো. সালমান, সিজাব মিয়া, রুমান, শামিম মিয়া, নিজাম মিয়া, সিজিল মিয়া ও লুৎফুর রহমান বলেন, ঘাট দখলমুক্ত হওয়ায় যাত্রী ও মালামাল পরিবহনে ভোগান্তি কমেছে।তারা নারী-শিশু ও মালামাল ওঠানামার সুবিধার জন্য একটি পাকা ঘাট নির্মাণের দাবি জানান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধস্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কালনী নদীর তীরের আরও অনেক সরকারি জমি দখলে রয়েছে। অবৈধদখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd