• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি ২৫ জুলাই আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলে সিলেট জেলা ও মহানগর জামায়াতের প্রস্তুতি সভা বিশেষ দেশকে খুশি করতে ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল: প্রধানমন্ত্রী সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী এইচএসসির প্রশ্নপত্রে ত্রুটি: ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ ‘মন্ত্রী-এমপির ছত্রছায়ায় সিন্ডিকেট মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে’ প্রবাসীর মরদেহ পরিবহন-দাফনে তাৎক্ষণিক ৩৫ হাজার টাকা দেওয়া হয়: প্রবাসী কল্যাণমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিশোধ: ইংল্যান্ড-আর্জেন্টিনার এক দীর্ঘ, তিক্ত যাত্রা শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে যত অ ভি যো গ ছাদখোলা বাসে হলান্ডদের বীরোচিত সংবর্ধনা ফ্রান্সের হৃদয় ভেঙে ফাইনালে স্পেন এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ : সাড়ে ৪ লাখ টাকা পাবেন সেই গৃহবধূ সেই ১৪ জুলাই: ‘রাজাকার’ বলার দিনেই ‘মুরগিতে’ উত্তাল দেশ আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী : বিরোধীদলীয় নেতা ইসরায়েলের সঙ্গে যেভাবে জড়িয়ে গেল মেসির নাম দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার-হাসিনাকে আইনমন্ত্রী ছাত্রশিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই যে ফল দেখাচ্ছে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি প্রত্যাখ্যান করে বিরোধী দলের ওয়াকআউট

দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, লোডশেডিং বাড়তে পারে

Reporter Name / ৫২ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

107

কারিগরি ত্রুটির কারণে দুটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ প্রায় ৩ হাজার মেগাওয়াট কমে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

এর ফলে বিভিন্ন এলাকায় বিদ্যুতের লোড শেড করতে হচ্ছে জানিয়ে তিনি বলেছেন, “ঢাকাতেও লোডশেডিং দিতে হবে। লোডশেডিং আরও বাড়তে পারে।”

রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানান বিদ্যুৎমন্ত্রী। তবে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্র দুটির নাম তিনি বলেননি।

ইকবাল হাসান মাহমুদ বলেন, “এটা একটা জাতীয় সংকট। আসুন আমরা সবাই মিলে এই সংকটটা উত্তরণ করার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি।”

আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে আশা প্রকাশ করে তিনি বলেন, “উন্নতি হলে লোডশেডিংয়ের প্রকোপ কমে যাবে।”

বিদ্যুৎ কেন্দ্র বন্ধের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, একটি বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের টিউবে লিক হওয়ায় বাধ্যতামূলকভাবে উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে।

আরেকটি বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে বঙ্গোপসাগর উত্তাল থাকায় কয়লা আনলোড করা যাচ্ছে না; সে কারণে ওই কেন্দ্রেও উৎপাদন বন্ধ রয়েছে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, “এতে করে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমার সঞ্চালন লাইন থেকে বেরিয়ে গেছে।”

সংসদে বিবৃতি দেওয়ার আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হওয়ার বিষয়টিও তিনি জানান।

মন্ত্রী বলেন, “এ ব্যাপারে আমি বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে আলোচনা করে এখানে স্টেটমেন্ট করার জন্য দাঁড়িয়েছি।”

বিদ্যুৎ ঘাটতির কারণে বিভিন্ন এলাকায় লোডশেডিং করতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আমাদেরকে বিভিন্ন জায়গায় লোডশেডিং দিতে হচ্ছে এবং ঢাকাতেও লোডশেডিং দিতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd