• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন স্থগিত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই-ড. নূরুল ইসলাম বাবুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা

ধর্মপাশায় হাওরের পানির নিচে থাকা নলকূপ থেকে উঠছে গ্যাস, উৎসুক জনতার ভিড়

Reporter Name / ১৭৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

255

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় টগার হাওরের পানিতে ডুবে থাকা একটি নলকূপ থেকে হঠাৎ উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস উদগিরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার রায়পুর গ্রামের পাশে হাওরের এই দৃশ্য জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় জমাতে শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোরো ধান কাটা শেষ হওয়ার পর ধর্মপাশা উপজেলার রায়পুর গ্রামের টগার হাওর বর্তমানে বর্ষার পানিতে টুইটুম্বুর। দুপুরের দিকে হাওরের মাঝে অবস্থিত একটি পুরোনো ডুবন্ত নলকূপ থেকে হঠাৎ প্রবল বেগে কাদাজল মিশ্রিত গ্যাস উপরে উঠতে শুরু করে। দীর্ঘক্ষণ ধরে চলা এই দৃশ্য দেখে আশপাশের মানুষ নৌকা নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।
পাইকুরাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকার বিভিন্ন স্থানে প্রাকৃতিক গ্যাসের আস্তরণ থাকার গুঞ্জন আগে থেকেই ছিল। খবর পেয়ে তিনি নিজেও ঘটনাস্থলে গিয়েছেন।

তিনি বলেন, হাওরের ডুবন্ত নলকূপ থেকে উচ্চচাপে গ্যাস উঠতে দেখা গেছে। তবে বর্তমানে সেই উদগিরণ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, হাওরের মাঝখানে একটি নলকূপ থেকে গ্যাস বের হওয়ার সংবাদটি স্থানীয়দের মাধ্যমে জেনেছি। তবে এটি ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস নাকি অন্য কোনো কারণে বায়ু পকেট (Air pocket) তৈরি হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিশেষজ্ঞ টিমের পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে সঠিক তথ্য জানা যাবে।

উল্লেখ্য, ওই হাওর এলাকায় খনিজ সম্পদের সম্ভাবনা নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন থাকলেও এই ঘটনাটি স্থানীয়দের মাঝে নতুন করে কৌতূহল ও আশার সঞ্চার করেছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd