• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

ধর্মপ্রাণ সাধারণ মানুষের সঙ্গে ধোঁকাবাজি করছে জামায়াত: সালাহউদ্দিন আহমদ

Reporter Name / ১৭৭ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

259

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থনের মাধ্যমে ধানের শীষের ভূমিধস বিজয় নিশ্চিত হবে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে চকরিয়ার শাহারবিল ইউনিয়নে তার সপ্তম দিনের নির্বাচনী প্রচারণার সময় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলছে, তারা প্রকৃত ধর্মপ্রাণ সাধারণ মানুষের সঙ্গে ধোঁকাবাজি করছে।

তিনি আরও বলেন, এই নির্বাচনের মধ্য দিয়েই জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিকানা ফিরে পাবে। বিএনপি ক্ষমতায় এলে জনগণই হবে সরকারের প্রধান চালিকাশক্তি। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণই আমাদের প্রধান লক্ষ্য, যেখানে কোনো মাকে আর সন্তান হারানোর বেদনা সইতে হবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশ নিয়ে বিএনপির সুস্পষ্ট রূপরেখা ও পরিকল্পনা রয়েছে এবং দেশের উন্নয়নে তাদের ভিশন পরিষ্কার। অন্য কোনো দলের যদি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে, তবে তারা তা প্রকাশ করুক। তিনি ধর্মের দোহাই দিয়ে ভোট চাওয়া এবং জান্নাতের প্রলোভন দেখানোকে রাজনৈতিক দেউলিয়াত্ব হিসেবে অভিহিত করেন।

শাহারবিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরীসহ দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd