• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ হরমুজে দুই জাহাজে ইরানের হামলা বারবার হাঁচি এলে যা করবেন মাধবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ মরক্কো ম্যাচেই ফিরতে পারেন নেইমার, ব্রাজিল শিবিরে আশার আলো মেসির গোল, বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে মাংস খাওয়ার পর চা পান করা ঠিক নাকি ভুল, জানুন

নলজুরি বাজারে ইউনিয়ন জামায়াতের গনসংযোগ ও যোগদান সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪৫৭ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

101

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুরি বাজারে শুক্রবার (১০ অক্টোবর) ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক গনসংযোগ ও যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও হেলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পেশাজীবি পরিষদের সহ সভাপতি সাইদুর রহমান, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসেন, নায়েবে আমির ডা. আব্দুন নূর, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মন্জুর আহমদ।

এছাড়া আরো বক্তব্য রাখেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নরুল ইসলাম, ছাত্র শিবির নেতা শাকিল আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি ইমরান হোসেন, তামাবিল স্থলবন্দর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আব্দুল হামিদ, তামাবিল পাথর চুনাপাথর ট্রেড ইউনিয়নের সভাপতি মনির আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং অতীতের সকল গুম-খুন ও গণহত্যার বিচার করতে হবে। জামায়াত সব সময় দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আগামী দিনে জনগণ পুনরায় জামায়াতের প্রতি আস্থা রাখবে।”তিনি আরও বলেন,সিলেটের পাথর কোয়ারিগুলো পরিবেশবান্ধব উপায়ে চালুর মাধ্যমে শ্রমিক ও ব্যবসায়ীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এসময় তামাবিল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন নেতা মনির হোসেনের নেতৃত্বে প্রায় শতাদিক শ্রমিক ও সাধারণ জনতা জামায়াতে ইসলামীতে যোগদান করেন। অনুষ্ঠানে নবযোগদানকারীদের ফুলের মালা পরিয়ে বরণ করেন আলহাজ্ব জয়নাল আবেদীন সহ অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd