• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বড়লেখা প্রেসক্লাব মহান বিজয় দিবসে শহীদদের প্রতি নিসচা বড়লেখা শাখার শ্রদ্ধা নিবেদন বড়লেখায় যুব বিভাগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন সব শিক্ষা-প্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা জৈন্তাপুরে ছাত্র জমিয়তের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‍্যালি গাছবাড়ীতে জামায়াতে ইসলামির বিশাল বর্ণাঢ্য র‌্যালী ও পথ সভা অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ দেশে ফিরে তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে আরও শক্তিশালী করবেন: মির্জা ফখরুল বুধবার নগরীর যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ বিজয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত গৌরবের বিজয় দিবস আজ জুতা পায়ে জানাজার নামাজ পড়া যাবে, কী বলে ইসলাম? বিজয়ের মাস উপলক্ষে ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের বৃক্ষরোপণ বিভক্তি নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতি ঐক্যবদ্ধ থাকবে সাংবাদিক আনিস আলমগীরকে বিকেলে আদালতে তোলা হবে এয়ার অ্যাম্বুলেন্স কী, এতে যেসব সুবিধা থাকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি সিলেট ২ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান জয়নুল ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে শিশুকিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নাব্যতা হারাচ্ছে মনু নদী, কমছে মাছের উৎপাদন

Reporter Name / ১৪৬ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

হাওর, বাওড়, খাল, বিল আর নদী সমৃদ্ধ মৌলভীবাজার জেলার জলাশয় ও নদীগুলো পলি ভরাটের কারনে নাব্যতা হারাচ্ছে। মৌলভীবাজার জেলার কুলাউড়াসহ তিন উপজেলা দিয়ে প্রবাহিত মনু নদী এ জেলার প্রধান নদী। উজানের ভারত থেকে বয়ে আসা মনু নদী কুলাউড়ার শরীফপুর থেকে শুরু হয়ে ৭৪ কিলোমিটার দৈর্ঘ্যরে মৌলভীবাজারের মনুমুখ এলাকায় কুশিয়ারা নদীতে গিয়ে মিশেছে। ২০২২ ও ২৪ সালে দুইবারের ভয়াবহ বন্যায় ও দীর্ঘদিন থেকে নদী খনন না হওয়ায় নাব্যতা হারাচ্ছে মনু নদী।

বিগত সময়ে বন্যায় জমে থাকা পলিতে এই অঞ্চলের বসতবাড়ি, কৃষিজমি ও ফসলের ্যাপক ক্ষতি হয়। একাধিকবারের বন্যায় ভারতের উজান থেকে পানির সাথে প্রবাহমান পলিতে মনু নদী ভরাট হওয়ায় নদীর গভীরতা হ্রাস পাওয়াসহ বিভিন্ন স্থানে জেগেছে চর। নদীর নাব্যতায় বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি প্রবাহের কারণে বাঁধে ভাঙনসহ বন্যার সৃষ্টি হয়। এছাড়া দীর্ঘদিন থেকে নদী খনন না করায় দেশীয় মাছের যেমন উৎপাদন কমেছে, তেমনি কৃষকসহ আশপাশের এলাকার মানুষ নানা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই নদী খননের দাবি জানিয়েছেন দক্ষিণাঞ্চলের কয়েকটি ইউনিয়নের মানুষ।

সরেজমিনে নদী এলাকা ঘুরে দেখা যায়, মনু নদীর পৃথিমপাশা, হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের ধলিয়া, সুখনাভী, রাজাপুর, কটারকোনা, ইসমাইলপুর, রনচাপ ও নিশ্চিন্তপুরসহ বিভিন্ন স্থানে জেগেছে বিশাল বিশাল চর। এসব চরের কারণে গত বর্ষায় বাঁধের শিকরিয়া এলাকায় প্রায় ৩শ ফুট ভাঙন দেখা দেয়। এছাড়া ২০২২ ও ২০২৪ সালের বন্যায় মিয়ারপাড়া, সন্দ্রাবাজ ও শালন এলাকায় নদীভাঙনে কুলাউড়া উপজেলায় ব্যাপক ক্ষতি হয়।

বর্তমানে জমে থাকা পলির কারণে তলদেশ ভরাট হয়ে মনু নদী নাব্যতা হারাচ্ছে। পলি ভরাটের ফলে নদীর নাব্যতা কমায় মাছের উৎপাদন হ্রাসসহ আশপাশের লোকালয়ের ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। নদী তীরবর্তী এলাকার কৃষক তানভীর আহমদ, তাজু মিয়া, মোবারক আলী, ইসমাইল আলী, আব্বাস আলী ও ফরিদ আহমদ বলেন, পলির কারণে মনু নদী ভরাট হয়ে গেছে।

দীর্ঘদিন থেকে খনন না করায় বর্ষায় নদীর পানি বৃদ্ধি পেলে আমরা বন্যার কবলে পড়ি। এজন্য আমাদের কৃষিজমি ও ফসলের ক্ষতি হয়। এছাড়াও এই নদীতে এক সময় ব্যাপক হারে দেশীয় মাছ পাওয়া যেত। কিন্তু বর্তমানে পলির কারণে নদীর ঢহর (গভীরতম স্থান) ভরাট হয়ে মাছের উৎপাদন কমেছে। নদীর ঢহরে পানি না থাকায় আগের মতো মাছ পাওয়া যায় না জাল ও বড়শিতে। নদী খননে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। মনু নদীর রাজাপুর খেয়াঘাটের মাঝি রুবেল আলী ও ধলিয়া ঘাটের মাঝি হারুন মিয়া বলেন, নদীতে এখন আর আগের মতো গভীরতা নেই। পলি জমে নদীর গভীরতা কমায় নৌকা চালানো যায় না। শুকনো মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে ও পায়ে হেঁটে এলাকার লোকজন নদী পারাপার হন। বর্ষায় নদীর পানি বৃদ্ধি পেলে বাঁধের উপর দিয়ে পানি উথলে যায়।

কুলাউড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ বলেন, পলি মাটির কারণে প্রতি বছর মনু নদী, ফানাই নদী ও হাকালুকি হাওরের বিভিন্ন বিল ভরাট হওয়ায় পানি ধরে রাখার ক্ষমতা কমছে। এজন্য দেশীয় মাছের উৎপাদনও কমেছে। মনু নদীর ভারতীয় সীমান্তের উপরিভাগ থেকে কটারকোনা সেতু, ফানাই নদী ও হাকালুকি হাওয়রের কুলাউড়া অংশের কাংলী বিল খননের প্রস্তাব মৎস্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, মনু নদীর কয়েকটি স্থানে বিগত সময় জমে থাকা পলি চর অপসারন করা হয়েছে। বিগত দুইবারের বন্যার পর নতুন করে জাগা চরগুলো অপসারণ ও নদী খননের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি প্রস্তাব আকারে পাঠানো হবে।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, জমে থাকা পলি অপসারণ, বাঁধ মেরামত ও নদী খননের জন্য স্থানীয়রা একটি আবেদন দিয়েছেন। নদীর নাব্যতা ফেরাতে ড্রেজিং ও খননের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd