• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বি/রু/দ্ধে হু*শি*য়া*রি গণভোটের রায় মানতে হবে, বিএনপিকে ধানাই-পানাই করতে দেব না: শফিকুর রহমান ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন সিলেটে এক কোটি ৩৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ এমপির উপস্থিতিতেই বিএনপিতে যোগদান: লীগের সাইফুলের দাবি ‘আনুষ্ঠানিক’, শকুর অস্বীকার ‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক

পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

8

সরকারের বিতরণ করা কার্ডের সুফল সাধারণ মানুষ পাচ্ছে কি না—তা নিয়ে বিশাল গণসমাবেশে উপস্থিত জনতার কাছে সরাসরি প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনসমাবেশে একজন মানুষও কার্ড পাওয়ার পক্ষে হাত না তোলায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জনগণের টাকায় দেওয়া কার্ড কোথায় গেল এবং রাতের আঁধারে তা কাদের মধ্যে বিতরণ করা হচ্ছে, তা জাতি ভালো করেই জানে।

শনিবার যশোরের মুড়সী মোড়ে ১১ দলীয় জোট আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই কার্ড বিতরণের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘বলা হচ্ছে সেই কার্ড দিয়ে জনগণের একেবারে জীবনযাত্রার আমূল পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, ওই কার্ডগুলো আপনারা যারা পেয়েছেন তারা একটু হাত তুলেন তো দেখি!’ এ সময় উপস্থিত লাখো জনতার মধ্য থেকে একজনও হাত না তোলায় তিনি প্রশ্ন রেখে বলেন, ‘একটা হাতও তো দেখি না! আপনারা কি বাংলাদেশের জনগণ না? এই কার্ড কি কারও বাবার তহবিল থেকে দেওয়া হচ্ছে? এই কার্ড তো জনগণের তহবিল থেকে দেওয়া হচ্ছে। তাহলে এই লোকগুলো পেল না কেন? এই কার্ড কোথায় গেল? সম্ভবত এগুলো সব পুকুরপাড়ে চলে গেছে, রাতের বেলা ডিস্ট্রিবিউশন হবে।’

জাতিকে নিয়ে তামাশা না করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোটের জনরায় আপনারা অস্বীকার করেছেন, এর মাশুল আপনাদেরকে দিতে হবে। মহান আল্লাহর ওপর ভরসা করে বলছি, এই গণরায় বাস্তবায়ন আমরা আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ। এখানে কোনো ‘কিন্তু’ বা ‘অথবা’ নেই।’

সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এক দফার আগে আমাদের সাত দফা মেনে নিন। এক দফার ওজন এত বেশি যে এর নিচে চাপা পড়লে আর উঠতে পারবেন না। অতীতে যারা এক দফার কবলে পড়েছে, তারা আর কেউ মাথা তুলে দাঁড়াতে পারেনি। তাই এই পাথর মাথায় না নিয়ে আগামী সংসদ নির্বাচনের আগেই ঘোষণা দিন যে গণভোটের রায় আপনারা বাস্তবায়ন করবেন।’

তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদের রাস্তায় যারা হাঁটবে, তাদের শেষ পর্যন্ত কলাপাতায় ঘুমাতে হবে, খালে-বিলে দৌড়াতে হবে এবং দেশ ছেড়ে পালাতে হবে। সাড়ে ১৫ বছর আপনারাও মজলুম ছিলেন, আমরাও মজলুম ছিলাম। কিন্তু আজ মজলুমরা আবার জালিম হয়ে জাতির ঘাড়ে জুলুম চাপিয়ে দেবে, তা হতে দেওয়া যায় না।’

চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজমুক্ত দেশ গঠন এবং দলতন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করে মানুষের মুখে স্বস্তি ফেরাতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। জীবন দিয়ে হলেও অন্যায়ের বিরুদ্ধে রাজপথে অবিচল থাকার শপথ নিয়ে সমবেত জনতাকে যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd